বিজয়’ ৭১ এর ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
বিজয়’ ৭১ এগিয়ে চলছে মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে ধারণ করেঃ বক্তারা
নিজস্ব প্রতিবেদকঃ মহান মুক্তিযুদ্ধের চেতনার সংগঠন বিজয়’৭১ একটি অসাম্প্রদায়িক দেশ গড়ার লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী ও মহান বিজয় দিবস উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচীর আয়োজন করেছেন বিজয়’ ৭১,।বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টায় নগরীর চকবাজার থানাধীন ঘাসিয়াপাড়া এলাকায় কর্মসূচীর অংশ হিসেবে বিজয়’ ৭১ এর প্রতিষ্ঠাতা ডা. আর কে রুবেলের উদ্যােগে ব্লাড গ্রুপ ও বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প উদ্বোধনের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিজয়’ ৭১ এর সভাপতি সজল চৌধুরী। পরবর্তীতে কর্মসূচীর অংশ হিসেবে বিকাল ৩ টায় চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন বিজয়’৭১ উপদেষ্ঠা মুক্তিযুদ্ধ গবেষক ডা: মাহফুজুর রহমান।মুক্তিযোদ্ধা শ্যামল মিত্র, মুক্তিযোদ্ধা মুজিবর রহমান চৌধুরী ও সংগঠনের নেতৃবৃন্দরা। বিকাল ৪টায় প্রেসক্লাব চত্বরে বিজয়’ ৭১ এর ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজয়’৭১ উপদেষ্ঠা মুক্তিযুদ্ধ গবেষক ডা: মাহফুজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা শ্যামল মিত্র, মুক্তিযোদ্ধা মুজিবর রহমান চৌধুরী ও মাসুম চৌধুরী।
সংগঠনের সভাপতি সজল চৌধুরীর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মোহাম্মদ কুতুব উদ্দীনের সঞ্চালনায় প্রতিষ্ঠা বার্ষিকীতে বক্তব্য রাখেন বিজয়’ ৭১ এর প্রতিষ্ঠাতা লায়ন ডা. আর কে রুবেল, জসিম উদ্দীন চৌধুরী, লায়ন এ কে জাহেদ চৌধুরী, শিক্ষিকা নীলা বোস, সংস্কৃতিজন শান্তনু মিত্র, শিক্ষিকা রোপি দাশ, ডা: এস.কে পাল সুজন, ডা: এস.এম কামরুজ্জামান, ডা: বেলাল হোসেন উদয়ন, ডা: মনিরুজ্জামান, ডা: অপূর্ব ধর, কে এম রাজীব, মোহাম্মদ আনিসুর রহমান ফরহাদ, উত্তম কুমার দে, প্রণব মজুমদার, এড. তারেক হোসেন পিকলু, সম্রাট হোসেন সবুজ, ডা: মুজিবুল হক চৌধুরী, সুদীপ্ত সিকদার, আরাফাতুল আলম কচি ও ডা: মোহাম্মদ ইমতিয়াজ।
এসময় বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনার সংগঠন বিজয়’৭১ একটি অসাম্প্রদায়িক দেশ গড়ার লক্ষ্যে বিজয়’ ৭১ কার্যক্রম চালিয়ে যাচ্ছে মুক্তিযুদ্ধের চেতনার শক্তিকে নিয়ে এবং মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে ধারণ করে। স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শতবর্ষের মাহেন্দ্রক্ষণে বিজয়’৭১ এর এর সম্মাননা আমাদের আপ্লুত করেছে।