আঁটঘাট বেঁধে নামার পরদিনই বন্ধ হয়ে গেলো পারকি সৈকতের জাহাজ কাটা


আনোয়ারা প্রতিনিধি: ২০১৭ সালে ঘূর্ণিঝড় মোরার আঘাতে বেগ হারিয়ে চট্টগ্রামের পারকি সমুদ্রসৈকতের চরে আটকা পড়ে দৈত্য আকৃতির‘ক্রিস্টাল গোল্ড’ নামক জাহাজটি। অবশেষে চলতি ১৮ নভেম্বর পরিবেশ অধিদপ্তর পারকি সমুদ্র সৈকতে আটকা পড়া এমভি ক্রিস্টাল গোল্ড জাহাজটি নির্দিষ্ট কিছু শর্তের আলোকে কাটার অনুমতি দেয়া হয়।

কিন্তু জাহাজটির নিলামে ক্রয়কারী প্রতিষ্ঠান “ফোর স্টার এন্টারপ্রাইজ” আঁটঘাট বেঁধে শনিবার থেকে শুরু করে জাহাজের কাটিং কাজ। ঠিক তাঁর একদিন পর জাহাজটি বন্ধ করে দিলো পরিবেশ অধিদপ্তর কর্তৃক গঠিত মনিটরিং কমিটি।

রবিবার (১২ ডিসেম্বর) জাহাজ কাটা বন্ধ রাখার নির্দেশ প্রদান করেন মনিটরিং কমিটির সভাপতি আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা।

জানা যায়, মনিটরিং কমিটিকে অবহিত না করে গত শনিবার দুপুর থেকে ঠিকাদারী প্রতিষ্ঠান জাহাজ কাটা শুরু হলে পরিবেশ অধিদপ্তর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জাহাজটি কাঁটা বন্ধ রাখার নির্দেশ প্রদান করেন।

এর আগে ২০১৯ সালের ৬ জানুয়ারি পরিবেশ অধিদপ্তরের অনুমতি ছাড়া মেয়াদোত্তীর্ণ জাহাজ কাটার অভিযোগে ঠিকাদারি প্রতিষ্ঠান ‘ফোর স্টার এন্টারপ্রাইজ’ কে ২ কোটি টাকা জরিমানা করার পর এতোদিন জাহাজটি কাটা বন্ধ ছিল।

পরিবেশ অধিদপ্তরের সূত্রে জানা যায়, দীর্ঘদিন সৈকতে থাকার কারণে পারকি সৈকতের আধা কিলোমিটার অংশে পলি জমে আর গাছ উপড়ে পড়ে। এ কারণে জাহাজটি সরানোর দাবী জানায় বিভিন্ন সংগঠন। কিন্তু মামলাজনিত কারণে এটি কাটতে নিয়ে বিপাকে পড়ে। অবশেষে হাইকোর্টের অনুমতি নিয়ে জাহাজটি কাটা শুরু করলে ২০১৯ সালের ৬ জানুয়ারি পরিবেশ অধিদপ্তরের অনুমতি ছাড়া মেয়াদোত্তীর্ণ জাহাজ কাটার অভিযোগে ঠিকাদারি প্রতিষ্ঠান ‘ফোর স্টার এন্টারপ্রাইজ’ কে ২ কোটি টাকা জরিমানা করার পর এতোদিন জাহাজটি কাটা বন্ধ ছিল।

পরে পরিবেশ অধিদপ্তরের অনুমতি নিয়ে শর্ত স্বাপেক্ষে জাহাজটি কাটার অনুমতি পায় ফোর স্টার এন্টারপ্রাইজ ঠিকাদারী প্রতিষ্ঠান। এ সংক্রান্ত একটি কমিটিও করেদেন পরিবেশ অধিদপ্তর। কমিটির সদস্যরা হলেন, আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমদকে সভাপতি, কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ দুলাল মাহমুদ, প্রতিনিধি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম, প্রতিনিধি বিস্ফোরক অধিদপ্তর চট্টগ্রাম, প্রতিনিধি বাংলাদেশ মেরিন একাডেমি, প্রতিনিধি সড়ক ও জনপদ বিভাগ ও উপ পরিচালক পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলাকে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

কিন্তু গত শনিবার মনিটরিং কমিটিকে না জানিয়ে ঠিকাদারী প্রতিষ্ঠান জাহাজ কাটা শুরু করলে রবিবার আবারো উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমদের নির্দেশে জাহাজ কাটার কাজ বন্ধ করে দেয়া হয়েছে।

জাহাজ কাটার বিষয়ে জানতে চাইলে ফোর স্টার এন্টারপ্রাইজের দায়িত্বরত মেনেজার মোঃ ইদ্রিস চৌধুরী বলেন, পরিবেশ অধিদপ্তর আমাদের বিভিন্ন শর্তে জাহাজটি কাটার অনুমতি দেয়। এই সংক্রান্ত একটি মনিটরিং কমিটি ঘটন করা হয়। জাহাজটি মনিটরিং কমিটিকে অবহিত করে (আজ) সোমবার থেকে কাটার প্রস্ততি ছিল। সময়ের আগে কাঁটা শুরু করাই সম্মুখীন হতে হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমেদ জানায়, পরিবেশ অধিদপ্তর পারকি সমুদ্র সৈকতে আটকে পড়া এমভি ক্রিস্টাল গোল্ড জাহাজটি নানা শর্তে কাটার অনুমতি প্রদান করেন। এই সংক্রান্ত ৭ সদস্যের গঠিত মনিটরিং কমিটিতে আমাকে সভাপতির দায়িত্ব দেওয়া হলেও মনিটরিং কমিটিকে না জানিয়ে গত শনিবার ঠিকাদারী প্রতিষ্ঠান ফোর স্টার এন্টারপ্রাইজ জাহাজ কাটা শুরু করলে রবিবার(১২ ডিসেম্বর) বিষয়টি অবগত হয়ে জাহাজ কাটা বন্ধ রাখার নির্দেশ প্রদান করি।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.