বেনজেমা-আসেনসিওর গোলে রিয়ালের জয়
ঘরের মাঠে আতলেটিকো মাদ্রিদকে ২-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। রিয়ালের হয়ে গোল করেছেন চোট কাটিয়ে ফেরা করিম বেনজেমা এবং মার্কো আসেনসিও।
রিয়াল ম্যাচের ১৬তম মিনিটেই এগিয়ে যায় বেনজেমার গোলে। ১-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধে ফিরে ম্যাচের ৫৭তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আসেনসিও। পরে আর কোনো দল গোল করতে না পারলে জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।
এই জয়ে লা লিগায় টানা সপ্তম জয়ের স্বাদ পেল কারলো আনচেলত্তির দল। এতে পয়েন্ট তালিকায় শীর্ষস্থান আরও মজবুত করল তারা। দ্বিতীয় স্থানে থাকা সেভিয়ার চেয়ে ৮ ও আতলেটিকোর চেয়ে ১৩ পয়েন্টে এগিয়ে রিয়াল।