নগরীতে ‘আমার গাড়ি নিরাপদ’ রেজিস্ট্রেশন কার্যক্রম পর্যবেক্ষণে সিএমপি কমিশনার


চট্টগ্রাম নগরীর জনসাধারণের জানমালের নিরাপত্তায় ‘আমার গাড়ি নিরাপদ’ উদ্যোগ কার্যক্রমে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ (সিএমপি) এগিয়ে গেল আরো একটি ধাপ। নগরীর আটটি পয়েন্টে স্থাপিত বুথের মাধ্যমে চলছে গাড়ি রেজিস্ট্রেশন কার্যক্রম।

রোববার (১২ ডিসেম্বর) বেলা ১২টায় নগরীর জিইসি মোড়ে স্থাপিত বুথে রেজিস্ট্রেশন কার্যক্রম পর্যবেক্ষণ করেন সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর। এসময় রেজিস্ট্রেশনকৃত গাড়ির ড্রাইভার ও মালিকদের হাতে শুভেচ্ছা উপহার সামগ্রী তুলে দেন ও জনসচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে উপস্থিত জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিতছিলে, চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.