মেম্বার নির্বাচিত হলে মাদক দূর্নীতির বিরুদ্ধে লড়াই করা হবে আমার মূল লক্ষ্যঃ জসিম উদ্দিন
লোহাগাড়া প্রতিনিধিঃ আসন্ন ২৬ ডিসেম্বর চট্টগ্রাম জেলার লোহাগাড়া ইউপি নির্বাচনে মেম্বার পদে নির্বাচিত হলে ৩ নং ইউনিয়নের ৮ নং ধলিবিলা ওয়ার্ড এলাকায় কোনো মাদক, চাঁদাবাজি, সন্ত্রাস, টেন্ডারবাজি, অন্যায় অত্যাচার ও নারী নির্যাতন বন্ধ করা হবে এবং মাদক দূর্নীতির বিরুদ্ধে লড়াই মূল লক্ষ্য বলে জনগণের কাছে প্রতিশ্রুতি প্রদান করেছেন টিউবওয়েল প্রতীক মেম্বার পদপ্রার্থী মোঃ জসিম উদ্দিন। নির্বাচন উপলক্ষে প্রচার প্রচারণা ও ভোট কামনায় ব্যস্ত রয়েছেন এ প্রার্থী। মেম্বার পদে নির্বাচিত হলে নিজ ব্যবসার পর বাকি সময় এলাকার জনগণের সেবা করে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
তিনি তার বক্তব্যে বিভিন্ন দিক তুলে ধরে তার দীর্ঘদিনের রাজনৈতিক কর্মকাণ্ডসহ জনগণের সমস্যা সমাধানে বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। নির্বাচনে জয়ী হতে রাজনৈতিক পরিচয় গুরুত্বপূর্ণ বলে মনে করেন জসিম উদ্দিন। পাশাপাশি জনসম্পৃক্ততার বিষয়ে অন্য সবার চেয়ে নিজেকে এগিয়ে রাখছেন এ প্রার্থী। এজন্য তিনি ভোটারদের সঙ্গে নিয়মিত আলাপ-আলোচনা চালিয়ে যাচ্ছেন। কুশল বিনিময়ের মাধ্যমে নির্বাচনের প্রস্তুতি সারছেন মোঃ জসিম উদ্দিন।
এলাকার মানুষকে দেয়া প্রতিশ্রুতির কথা উল্লেখ করে মোঃ জসিম উদ্দিন বলেন, আমার নিজস্ব ব্যবসা রয়েছে ব্যবসায়িক আয় দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছি। নির্বাচনে যদি আমি মেম্বার পদে নির্বাচিত হই পদুয়া ৮নং ওয়ার্ডের ধলিবিলায় অবস্থিত হাঙ্গকুল খাল রক্ষা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হবে আমার প্রথম অঙ্গীকার। সরকারি বরাদ্দকৃত অনুদান সঠিকভাবে বন্টন করে জনগণের কাছে পৌঁছে দেয়া, নাওঘাটা ধলিবিলা স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের জন্য বিনোদন মূলক ব্যবস্থা করা হবে। লিছার রাস্তাঘাট, কার্লবাট ও উন্নয়ন মূলক কর্মকান্ডে এলাকাবাসীর মতামত ও পরামর্শে কাজ করে যাবেন এবং নির্বাচনে জয়ী করার লক্ষে ভোটাররা তার পাশে থাকবেন বলে প্রত্যাশা করেন মোঃ জসিম উদ্দিন।