চট্টগ্রামে ঝুটের গুদামে আগুন


চট্টগ্রামের আতুরার ডিপো এলাকায় ঝুটের গুদামে আগুন লেগেছে। ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ভোর ৫টা কিছু পরে আগুনের সূত্রপাত হয়।

বৃহস্পতিবার চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফরিদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

উপ-সহকারী পরিচালক ফরিদ উদ্দিন বলেন, গার্মেন্টস ঝুটের গোডাউনে আগুন লাগার কারণে তা নিয়ন্ত্রণে আনতে এবং ঠিকমতো পানি পাওয়া যাচ্ছে না, যে কারণে আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে। পাশাপাশি তিনটি গোডাউনে আগুন লেগেছে। তবে আগুনের সূত্রপাত কীভাবে তা জানা যায়নি।

জানা গেছে, আতুরার ডিপো নাজেরিয়া এলাকায় দুইতলা একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। যেখানে গার্মেন্টসের বিভিন্ন ধরনের ঝুট কাপড় রাখা হয়েছিল। এখানে পাশাপাশি তিনটি গোডাউন রয়েছে। আগুন সবগুলো গোডাউনে ছড়িয়ে পড়েছে।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.