আনোয়ারা প্রেস ক্লাবের উদ্যোগে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে শীত বস্ত্র বিতরণ


আনোয়ারা প্রেস ক্লাবের পক্ষ থেকে এতিমখানার ছাত্রদের মাঝে শীতবস্ত্র হিসেবে শীতের পোষাক ও কম্বল বিতরণ করা হয়েছে।

শুক্রবার (৩ ডিসেম্বর) জুমার নামাজের পর ইমাম বুখারী দারুল কুরআন মাদ্রাসার হেফজখানা ও এতিমখানার ছাত্রদের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

শীত বস্ত্র বিতরণের সময় আনোয়ারা প্রেস ক্লাবের সভাপতি প্রবীণ সাংবাদিক আব্দুল নূর চৌধুরী বলেন, আনোয়ারা প্রেস ক্লাব শুরু থেকে গরীব অসহায় দুস্থদের মাঝে বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করে আসতেছে। তার ধারাবাহিকতায় আজকে ইমাম বুখারী দারুল কুরআন মাদ্রাসার হেফজখানা ও এতিমখানা ছাত্রদের মাঝে শীতবস্ত্র হিসেবে শীতের পোষাক ও কম্বল বিতরণ করা হয়েছে। আজ থেকে শীতবস্ত্র বিতরণ শুভ উদ্বোধন করছি। তালিকা করে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক এনামুল হক নাবিদ, দপ্তর সম্পাদক ফরহাদুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ জাবেদুল ইসলাম, পাঠাগার সম্পাদক রিয়াদ হোসেন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক জাহিদ হাসান হৃদয়, সদস্য শেখ আব্দুল্লাহ প্রমুখ।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.