বেলুন উড়িয়ে পার্বত্য শান্তি চুক্তির দু’যুগ বর্ষপূর্তি অনুষ্ঠানের শুভ সুচনা
মোঃ শহীদুল ইসলাম রানা, বান্দরবান জেলা প্রতিনিধি: বান্দরবানে নানা আয়োজনে বর্ণাঢ্য পরিবেশে পার্বত্য শান্তিচুক্তির দু’যুগ বর্ষপূর্তি উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে পার্বত্য জেলা বান্দরবানে সকালে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এতে অংশগ্রহণ করে পাহাড়ের ১১টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সম্প্রদায়ের নারী-পুরুষ সহ নানা শ্রেনী পেশার সাধারণ মানুষ। তারা নানা সাজে সেজে শোভাযাত্রায় অংশগ্রহন করে।
শোভাযাত্রা শেষে পার্বত্য শান্তি চুক্তির বর্ষপূর্তি উপলক্ষে জেলা সদরের রাজার মাঠ এলাকায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর বান্দরবান রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জিয়াউল হক।
এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা, পুলিশ সুপার জেরিন আখতার, জেলা সিভিল সার্জন ডাঃ অংসৈ প্রু মারমা,
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ লুৎফর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার নাজিম উদ্দীন, জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর, উপজেলা চেয়ারম্যান এ.কে.এম জাহাঙ্গীর সহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা বৃন্দ।
পার্বত্য শান্তি চুক্তির দু’যুগ বর্ষপূর্তি উপলক্ষে অনুষ্ঠানে আগত প্রধান অতিথি ও বিশেষ অতিথি বৃন্দ বেলুন উড়িয়ে বর্ষপূর্তি অনুষ্ঠানের সূচনা করেন।
পরে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়াও দিবসটি উপলক্ষে সেনাবাহিনীর উদ্যোগে গরীব অসহায় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।