গ্রামের দোকানে বসে সাধারণ মানুষের সঙ্গে চা খেলেন ভূমিমন্ত্রী, ছবি ভাইরাল


গ্রামের ভাঙাচোরা চায়ের দোকানে বলে চা খেলেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। চা খাওয়ার সেই ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।

আজ বৃহস্পতিবার (২ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার হাইলধর গ্রামের চিত্র এটি।

ছবিতে দেখা যায়, পুরোনো কাঠের টেবিল-চেয়ার। সেই টেবিলের ওপর প্লাস্টিকের জগ, স্টিলের গ্লাস। পরিবেশটাও বেশি সুন্দর না। এমন একটি পরিবেশে বসে চা খেলেন এই মন্ত্রী। এ সময় সাধারণ মানুষের সুখ-দুঃখের কথা শোনেন। এ সময় সাধারণ মানুষের মুখে ছিল অসাধারণ হাসি।

বৃহস্পতিবার সকালে মন্ত্রী এসে বাবা মরণোত্তর স্বাধীনতা পদকে ভূষিত বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান চৌধুরী বাবুর কবর জেয়ারত করেন। এরপর গ্রামের চায়ের দোকানটিতে বসে চা পান করেন।

মন্ত্রীর প্রটোকলে থাকা আনোয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি, সহকারী কমিশনার ভূমি চায়ের দোকানে চা পানের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.