চট্টগ্রামের সংবাদপত্র-শিল্পসাহিত্য ও সংস্কৃতির মহীরুহ বটবৃক্ষ এম এ মালেকঃ শুকলাল দাশ


চট্টগ্রামের সংবাদপত্র, শিল্প-সাহিত্য সংস্কৃতি ও আর্থ সামাজিক পরিমন্ডলের উজ্জ্বল ব্যক্তিত্ব দেশের প্রচীনতম দৈনিক আজাদী’র স্বনামধন্য সম্পাদক এম এ মালেক এর শুভ জন্মদিনে চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কবি ও সাংবাদিক শুকলাল দাশ শুভেচ্ছা জ্ঞাপন করে বলেছেন, আমাদের অভিভাবক শ্রদ্ধেয় এম.এ. মালেক স্যারের আজ শুভ জন্মদিন। এ জন্মদিনের প্রাক্কালে স্যারকে জানাই বিনম্র শ্রদ্ধা। আমরা নিজেরা সৌভাগ্যবান মনে করি এই ভেবে যে, শ্রদ্ধেয় স্যারের মতো একজন সৃজনশীল, মানবিক গুণাবলী সম্পন্ন, পরোপকারী, বহু গুণে গুণান্বিত ব্যক্তিত্বের সান্নিধ্যে আসার এবং কাজ করার সুযোগ পেয়েছি। বিবেকের বাতিঘর শ্রদ্ধেয় এম.এ. মালেক স্যারের স্নেহ ভালোবাসায় দৈনিক আজাদীতে আমার এই সুদীর্ঘ পথচলা। অনেক অনেক বছর আজাদীতে কাজ করার সুবাদে মাননীয় এডিটর স্যারকে অনেক কাছ থেকে দেখার সুযোগ হয়েছে। 

তিনি শুভেচ্ছা জানিয়ে আরও বলেন, ব্যক্তি ও সমষ্টির কল্যাণে স্যারের মতো এমন ভাবে নিজেকে উৎসর্গিত করা মানুষ বর্তমান সময়ে-এই সমাজে খুব একটা দেখা যায় না। জীবনের এই পর্যায়ে এসেও স্যারের ক্লান্তিহীন পথচলা, আজাদী পরিবারসহ সমাজের নানান শ্রেণী পেশার মানুষের ব্যথিত সময়ে মানবিক সহায়তা নিয়ে পাশে দাঁড়ানো এত সব দেখে আমি-আমরা বিমুগ্ধ। চারপাশের অগণিত মানুষকে ভালোবাসা দিয়ে আঁকড়ে ধরে রেখেছেন সুদীর্ঘ কাল ধরে। নিজেকে প্রতিষ্ঠা করেছেন ‘অগ্রগণ্য সামাজিক মানুষ’ হিসেবে। আমার দৃষ্টিতে বর্তমান সমাজের এক সফল-সার্থক মানুষের প্রতিচ্ছবি জনাব এম এ মালেক স্যার। সাম্প্রতিক বৈশ্বিক মহামারিকালে স্যারের মানবিক চিন্তা-চেতনা, আজাদী পরিবারের সবার জন্য মমত্ববোধ আমাদের মন ছুঁয়ে গেছে।

আজ স্যারের শুভ জন্মদিনে পরম করুণাময়ের কাছে আমাদের প্রার্থনা আমাদের এডিটর স্যার আরও শতবছর আমাদের সবার মাথার উপরে ছায়া হয়ে থাকুক। আমরা যেনো তাঁর আদেশ, উপদেশ, স্নেহ নিয়ে আজাদীর আরো অগ্রযাত্রায় নিজেদের শ্রম-নিষ্ঠায় নিয়োজিত করতে পারি। এডিটর স্যারের শুভ জন্মদিনে এই একান্ত কামনা। শতায়ু হোন স্যার আপনি। দীর্ঘ জীবন ও সুস্থতা কামনা করি আপনার।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.