জীবনের ঝুঁকি নিয়ে ছিনতাইকারী আটকে পুরুস্কৃত হলেন সার্জেন্ট ইমরান


নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রাম নগরীর ওয়াসার মোডে ডিউটিরত অবস্থায় মাইক্রোসহ ছিনতাইকারী আটক করে পুরস্কৃত হলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) ট্রাফিক বিভাগের সার্জেন্ট ইমরানুজ্জামান। রোববার ( ২৮ নভেম্বর) দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে অপরাধ দমনে এই সাহসিকতার স্বীকৃতিস্বরূপ সার্জেন্ট ইমরানের হাতে এ পুরস্কার তুলে দেন সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৬ নভেম্বর নগরীর ওয়াসা মোড়ে ডিউটিরত ছিলেন সার্জেন্ট ইমরানুজ্জামান। এসময় ওয়ারল্যাস সেটের মাধ্যমে সংবাদ পান, জিইসি থেকে একজন নারীর স্বর্ণের চেইন ছিনিয়ে মাইক্রোবাস নিয়ে পালাচ্ছে এক দল ছিনতাইকারী। বার্তা পেয়ে জীবনের ঝুঁকি নিয়ে মাইক্রোবাসে থাকা ছিনতাইকারীদের ধরতে মাঝ রাস্তায় ছুটে যান তিনি। কিন্তু ছিনতাইকারীরাও কম না। তাদের পথ রুদ্ধ হয়েছে সেটা টের পেয়ে দ্রুত গতিতে পালাতে গিয়ে রাস্তায় থাকা বেশ কয়েকটি যানবাহনে এলোপাথাড়ি ভাবে আঘাত হানে মাইক্রোটি। তবে নাছোড় বান্দা সার্জেন্ট ইমারুনুজ্জামানও থেমে থাকেনি। তিনি আশপাশে থাকা গাড়ি চালকদের সহযোগিতায় মাইক্রোটিকে আটক করেন। এরই মধ্যে মাইক্রোতে থাকা ছিনতাইকারীদের কয়েকজন পালিয়ে গেলেও চালককে আটক করতে সক্ষম হন সার্জেন্ট ইমরানুজ্জামান।

এসময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার(প্রশাসন ও অর্থ) সানা শামীনুর রহমান, উপ-পুলিশ কমিশনার(সদর) মোঃ আমির জাফর, উপ পুলিশ কমিশনার (ট্রাফিক দক্ষিণ) এন এম নাসিরুদ্দিন সহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.