আন্তর্জাতিক নারীর প্রতি সহিংসতা নির্মুল দিবস উপলক্ষে মোমবাতি প্রজ্বলন
বান্দরবান জেলা প্রতিনিধি: আন্তর্জাতিক নারীর প্রতি সহিংসতা নির্মুল দিবস উপলক্ষে মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। “অরেঞ্জ দ্যা ওয়ার্ল্ড নারীর প্রতি সংহিসতা বন্ধের এখনই সময়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে আন্তর্জাতিক নারীর প্রতি সংহিসতা নির্মুল দিবস উপলক্ষে মানববন্ধন ও মোববাতি প্রজ্বলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বিকালে বান্দরবান বঙ্গবন্ধু মঞ্চে সামনে অনন্য কল্যাণ সংগঠন একে এস এর আয়োজনে ও মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন সহযোগীতায় এই মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠিত হয়।
অনন্য কল্যাণ সমিতি সভাপতি ডনাইপ্রু মিলি সভাপতিত্বে বান্দরবান দুর্নীতি প্রতিরোধে সভাপতি অংচমং মারমা, বানি প্রকল্পের এরিয়া কো-অর্ডিনেটর লেলুং খুমী,প্রকল্পের তহ্জিংডং এর জেন্ডার অফিসার ইতি বিশ্বাস এবং মনিটরিং অফিসার, ট্রেনিংঅফিসার, সিভিল অফিসার, একাউন্টস অফিসার, কমিউনিটি মবিলাইজার, স্বাস্থ্যকর্মী, ফিল্ড ফ্যাসিলেটেটর ও অন্যান্য প্রকল্প সমূহ বানি,সক্ষমতা-২ প্রকল্পের কর্মী ও গণমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
এসময় আন্তর্জাতিক নারীর প্রতি সংহিসতা নির্মুল দিবস উপলক্ষে ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে বিভিন্ন নারী ও পুরষ অংশ নেয়। পরে বাল্যবিবাহ ও নির্যাতন সম্পর্কে অভিনয় মাধ্যমে তুলে ধরা হয়। অনুষ্ঠান শেষে নিরবতা পালনে মধ্য দিয়ে সন্ধ্যায় মোমবাতী প্রজ্বলন করা হয়।