সম্প্রীতির বন্ধন আরো দৃঢ় হবে খেলাধুলার মাধ্যমে: ইয়াসমিন পারভীন তিবরিজি
মোঃ শহীদুল ইসলাম রানা, বান্দরবান জেলা প্রতিনিধি: বাংলাদেশ কাবাডি ফেডারেশনের উদ্যোগে ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বান্দরবানে অনুর্ধ্ব-১৯ (বালক ও বালিকা) কাবাডি প্রতিযোগিতা শুরু হয়েছে।
১৩ নভেম্বর, শনিবার সকালে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও বাংলাদেশ কাবাডি ফেডারেশন এর আয়োজনে শহরের পুলিশ লাইন মাঠে এই কাবাডি প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, পুলিশ সুপার জেরিন আখতার, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার কুদ্দুস ফরাজী, অতিরিক্ত পুলিশ সুপার মো. নাজিম উদ্দিন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী, জেলা ক্রীড়া কর্মকর্তা মাঈন উদ্দিন মিলকীসহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা, বিভিন্ন উপজেলা থেকে আগত ক্রীড়াবিদ এবং বিভিন্ন ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
আয়োজিত উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি বৃন্দ বেলুন উড়িয়ে উদ্ভোধনী অনুষ্ঠানের ঘোষণা করেন।
জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি বলেন, বাংলাদেশের জাতীয় খেলা কাবাডিকে পুনরুদ্ধার করা এবং তরুন সমাজকে খারাপ আসক্তি থেকে বের করে আনার লক্ষ্যে এই ধরনের টুর্নামেন্ট নিয়মিত আয়োজন করা হবে। এর মাধ্যমে তরুণদের মাঝে খেলাধুলার মাধ্যমে সমাজ গঠনের মনোবল আরো দৃড় হবে।
তিনি আরো বলেন, যোগদানের পর প্রতি মাসে বান্দরবানে একটি করে ক্রীড়ার আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছিলাম, প্রতিশ্রুতি মোতাবেক হারিয়ে যাওয়া কাবাডি খেলাটির অতীত ঐতিহ্য ফিরিয়ে আনতে এবং জেলার বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে ভালোবাসার বন্ধন অটুট রাখার লক্ষ্যে কাবাডি প্রতিযোগিতার আয়োজন করেছি এবং ভবিষ্যতে অন্যান্য খেলাধুলার ও আয়োজন করা হবে।
আয়োজকেরা জানান, এবারের অনুর্ধ্ব-১৯ কাবাডি প্রতিযোগিতার বালিকাদের দুটি দল ও পুরুষদের ৪টি দল খেলায় অংশগ্রহন করছে নিচ্ছে। পরবর্তিতে আরো ব্যাপক আকারে খেলার আয়োজন করা হবে।