বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা ফাউন্ডেশন’র শহীদ নুর হোসেন দিবস পালন
বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা ফাউন্ডেশনের উদ্যোগে ১৯৮৭ সালের ১০ নভেম্বর গণতন্ত্র পুনরুদ্ধারে স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলনের সাহসী সৈনিক শহিদ নুর হোসেন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ( ১০ নভেম্বর) দিবসটি উপলক্ষে বিকাল ৫টায় নগরীর মোমিন রোডস্থ সংগঠনের নিজ কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে ১০ নভেম্বর এক গুরুত্বপূর্ণ দিন। ১৯৮৭ সালের এই দিনে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে সাহসী সৈনিক নুর হোসেন শহিদ হন। সেদিন প্রতিবাদের পুরোভাগে থাকা শহীদ নুর হোসেন রক্তে রঞ্জিত হয়েছিল ঢাকার রাজপথ। আলোচনা সভা শেষে শহীদ নূর হোসেনের আত্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
সভায় সংগঠনের মহাসচিব লায়ন ডা: আর. কে রুবেলের সভাপতিত্বে, কে এম রাজীব এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, অনুপ পালিত রাসু, নন্দন পুরোহিত, ডা. এস এম কামরুজ্জামান, ডা. ইমতিয়াজ উদ্দিন, ডা. মুজিবুল হক চৌধুরী, মৃনাল কান্তি দাশ, রাজেন দে, গিয়াস উদ্দিন, জামাল উদ্দিন ও বাদশা মিয়া। এসময় সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দরা সেখানে উপস্থিত ছিলেন।