আনোয়ারা সরকারি কলেজের বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত


চট্টগ্রামের আনোয়ারায় জশনে জুলুছে পবিত্র ঈদে মিলাদুন্নাবী (সাঃ) উপলক্ষে আনোয়ারা সরকারি কলেজের আয়োজনে বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ নভেম্বর) সাড়ে ১০টায় কলেজ হলরুমে আলোচনা, ধর্মীয় আয়োজনের মধ্যদিয়ে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মাহফিলে আনোয়ারা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব রিদওয়ানুল হকের সভাপতিত্বে কলেজের বাংলা প্রভাষক মোসলেম উদ্দিন সিরাজীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমেদ।

দোয়া মিলাদ পূর্বক সংক্ষিপ্ত আলোচনা প্রধান ওয়ায়জ হিসেবে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন, বারখাইন জামেয়া জমহুরিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা আব্দুল খালেক শওকী।

এতে আরো উপস্থিত ছিলেন আনোয়ারা থানার অফিসার ইনচার্জ এস এম দিদারুল ইসলাম সিকদার, কলেজের সাবেক অভিভাবক সদস্য হারুনুর রশিদ, আনোয়ারা সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি এম নজরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম শামীম এবং ছাত্রনেতা বাবলু রাজসহ প্রমুখ।

এসময় কলেজের সকল বিভাগের বিভাগীয় প্রধান, সহযোগী অধ্যাপকসহ সকল শিক্ষক-শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.