পুলিশ এবং জনগণের সহযোগিতায় একটি বাসযোগ্য পরিবেশ করতে চাইঃ রাশেদুল হক
নিজস্ব প্রতিবেদকঃ সিএমপি’র বাকলিয়া থানার অফিসার ইনচার্জ রাশেদুল হক বলেছেন, কিশোরগ্যাং, মাদক ব্যবসায়ী, মাদক সেবনকারী, চাঁদাবাজ ও সন্ত্রাসী এই এলাকা থাকবে না। এখানে যদি কেউ মাদকের ব্যবসা করে তাহলে আমার সাথে চ্যালেঞ্জ করে করতে হবে। আর ইভটিজার যত বড়ই প্রভাবশালী হোক আমি দেখে ছাড়বো। পুলিশ এবং জনগণের সহযোগিতায় এই এলাকা একটি বাসযোগ্য পরিবেশ করতে চাই। শুক্রবার (২২ অক্টোবর) নগরীর বাকলিয়া থানাধীন ডিসি রোডস্থ রত্না টেইলার্স গলিতে দেওয়ান বাজার সমাজ কমিটি আয়োজিত বাকলিয়া থানা কর্তৃক ২২ নং বিট পুলিশিং এর উঠান বৈঠক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় উপস্থিত বক্তারা বাকলিয়া থানাধীন দেওয়ান বাজার খালপাড় ও বগারবিল নিরাপদ- ২ এ মাদক ব্যবসায়ী, মাদক সেবনকারী, কিশোরগ্যাং, সন্ত্রাসী, পুলিশের নামে চাঁদাবাজি ও সড়ক দখল করে ভ্যানগাড়ি বসিয়ে চাঁদাবাজির কথা উল্লেখ করে ব্যবস্থা নেওয়ার কথা জানালে রাশেদুল হক বলেন, কেউ যদি পুলিশের নাম দিয়ে টাকা আদায় কিংবা চাঁদাবাজি করে, তাহলে তাকে বেঁধে রেখে পুলিশকে খবর দিবেন। তিনি সড়ক দখল করে ভ্যানগাড়ি বসানোর বিষয়ে বলেন, এসব বিষয় গুলো আপনাদের সহযোগিতা এবং সমন্বয়ের প্রয়োজন। এসময় তিনি বাড়ির মালিকদের ভাড়াটিয়াদের ভাড়া দেওয়ার ক্ষেত্রে তথ্য ফরম সমগ্র এবং এলাকার নিরাপত্তার স্বার্থে ক্ষমতা সম্পন্ন সিসি ক্যামেরা স্থাপনের আহবান জানান।
দেওয়ান বাজার সমাজ কমিটির সভাপতি আলহাজ্জ্ব মোঃ জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে, বাকলিয়া থানার উপ-পরিদর্শক ২২নং বিট ইনচার্জ নিদর্শন বড়ুয়া,র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চকবাজার থানা আওয়ামী লীগের সভাপতি ও নতুন পাড়া সমাজ কমিটির সভাপতি শাহাবউদ্দিন আহমেদ চৌধুরী, সহসভাপতি ও দেওয়ান বাজার সমাজ কমিটির সাধারণ সম্পাদক সিরাজুর রহমান, শান্তিনগর সমাজ কমিটির সভাপতি আবুল হাশেম কন্ট্রাক্ট্রর, বিজয়’৭১ এর সভাপতি সজল চৌধুরী।এতে আরও বক্তব্য রাখেন, বিট পুলিশিং এর সভাপতি সারোয়ার আলম ভূঁইয়া, সাধারণ সম্পাদক খায়রুল বশর বাসেক, এহেসানুল হক টিটু , টুটুল ভট্টাচার্য ও হাসান মুরাদ। এসময় আরও উপস্থিত ছিলেন, মোঃ আক্কাস, জাহাঙ্গীর আলম রানা, অভিজিৎ চক্রবর্তী, মোঃ ইকবাল হোসেন, মোঃ সাগর আলী, চকবাজার থানা ছাত্রলীগের সহসভাপতি মোঃ জসিম উদ্দিন তানভীর, মোঃ আরিফ, আবদুস সবুর সহ এলাকার গন্যমান্য ব্যক্তিগন।