পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) জশনে জুলুস উদযাপনে লাখো মানুষের ঢল


নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় উদযান করা হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) ও বের করা হয় জশনে জুলুস। জুলুসে লাখো লাখো মানুষের ঢল নামে। বুধবার (২০ অক্টোবর) সকাল ৮টায় আল্লামা পীর সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ মাদ্দাজিল আলীর নেতৃত্বে বন্দর নগরীর জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা সংলগ্ন আলমগীর খানকাহ এ-কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়া থেকে জুলুস বের করা হয়। চট্টগ্রাম নগরী ও জেলার বিভিন্ন স্থান থেকে ধর্মপ্রাণ মুসলমানেনা ট্রাক, পিকআপযোগে পায়ে হেঁটে জুলুসে যোগ দেন। নারায়ে তকবীর, আল্লাহ আকবর, নারায়ে রিসালাত- ইয়া রাসুল্লাল্লাহ (দ.) স্লোগানে মুখরিত লাখো লাখো মুসলমানদের অংশগ্রহণে অনুষ্ঠিত জুলুসটি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা ময়দানে গিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.)’র অনুষ্ঠানটি মাহফিলের মাধ্যমে সমাপ্ত হয়।

আল্লামা পীর সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ মাদ্দাজিতুহল আলীর সভাপতিত্বে আয়োজিত মাহফিলে বক্তব্য রাখেন- আনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুনিয়া ট্রাস্ট’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ মহসিন, সেক্রেটারী জেনারেল মুহাম্মদ আনোয়ার হোসেন, এডিশনাল জেনারেল সেক্রেটারী মুহাম্মদ সামশুদিন, পিএইচপি ফ্যামেলীর চেয়ারম্যান সুফি মুহাম্মদ মিজানুর রহমান, জামেয়া আহমদিয়া সুনিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ আল্লামা মুফতি হিযব রহমান প্রমুখ।

মাহফিলে বক্তারা বলেন, ১২ই রবিউল আউয়াল পৃথিবীর বুকে আল্লাহর রহমত হিসেবে আবির্ভূত হন আমানের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লাম। তিনি সমগ্র বিশ্ববাসীর জন্য সর্বোত্তম আদর্শের শিক্ষানেতা হিসেবে আবির্ভূত হয়ে তাঁর সুন্দরতম আদর্শের মাধ্যমে পৃথিবীতে শান্তি-সৌহার্দ্যপূর্ণ মানবতা প্রতিষ্ঠা করেন।
বক্তারা আরো বলেন- মহানবী সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ হতে মহা নেয়ামত হিসেবে এ ধরাতে আগমন করেন, আল্লাহ পাকের নির্দেশ এ নেয়ামত প্রাপ্তিতে খুশি উদযাপন করা। তাই আজকের এ জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (স.)। রাসুলে পাকের সর্বোত্তম আদর্শ অনুসরনের মাধ্যমে শান্তিময় সমাজ বিনির্মাণের আহবান জানিয়েছেন বক্তারা। জুলুসে নগরীর বিভিন্ন প্রান্ত থেকে লাখো লাখো নবী প্রেমিক জনতার ঢল নামে। মাহফিল শেষে দেশ-জাতির উন্নতি, সমৃদ্ধি কামনায় মুনাজাত করেন রাহনুমায়ে শরীয়ত ও তরিকত আল্লামা পীর সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ মাদ্দাজিল্লুহুল আলী।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.