বান্দরবানে জশনে জুলুস উদযাপন
মোঃ শহীদুল ইসলাম রানা, বান্দরবান জেলা প্রতিনিধি: স্রষ্টার সৃষ্টির সর্বশ্রেষ্ঠ উৎসব নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর শুভাগমন, যা কোরআন পাকে ঘোষিত হয়েছে। নানা কর্মসূচির মধ্য দিয়ে বান্দরবানেও পালন করা হয়েছে ঈদে মিলাদুন্নবী (সঃ) এর বিভিন্ন কর্মসূচি।
ঈদে মিলাদুন্নবী (সঃ) উপলক্ষে গাউসিয়া কমিটি বাংলাদেশ, বান্দরবান পার্বত্যজেলা শাখার আয়োজনে ২০শে অক্টোবর বুধবার সকাল ৯টায় জেলার কেন্দ্রীয় কার্যালয় হতে জশনে জুলুসের আনন্দ শোভাযাত্রা বের করা হয়।
আনন্দ শোভাযাত্রাটি জেলা সদরের পৌরসভার মুল সড়ক হয়ে প্রেস ক্লাবের সামনে থেকে ট্রাফিক মোর প্রদক্ষিণ করে পুনরায় জেলার কেন্দ্রীয় কার্যালয়ে এসে শেষ হয়।
জসনে জুলুসের আনন্দ শোভাযাত্রায় অংশ গ্রহণ করে জেলার বিভিন্ন স্থান হতে আগত নবী প্রেমী হজারো আশেকে রাসূলগন। জশনে জুলুসের আনন্দ শোভাযাত্রায় আরো অংশ গ্রহণ করে রাজভীলা ইউনিয়ন গাউসিয়া কমিটি, ২নং কুহালং ইউনিয়ন গাউসিয়া কমিটি, ৪ নং সুয়ালক ইউনিয়ন গাউসিয়া কমিটি, রেইছা গোয়ালিয়া খোলা গাউসিয়া কমিটি।
জশনে জুলুসের আনন্দ শোভাযাত্রা শেষে জেলার কেন্দ্রীয় কার্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সঃ) এর আলোকে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার সভাপতিত্ব করেন পীরজাদা নিজাম উদ্দিন সিদ্দিকি,ওষখাইন আলী নগর দরবার শরীফ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোজাম্মেল হক বাহাদুর, সদস্য, পার্বত্য জেলা পরিষদ বান্দরবান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ আব্দুল করিম, ডিআইও-১ বান্দরবান পার্বত্যজেলা, মোঃ ওমর ফারুক, ৪নং ওয়ার্ড কাউন্সিলর, মোঃ সেলিম রেজা, কাউন্সিলর ৯ নং ওয়ার্ড, নাজমুল হক ভুইঁয়া, ধর্মবিষয়ক সম্পাদক, জেলা আওয়ামী লীগ, এডভোকেট এমদাদুল হক।
প্রধান ওয়ায়েজ হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আবু তালেব মঈনী, সাধারণ সম্পাদক, গাউসীয়া কমিটি বাংলাদেশ, বান্দরবান পার্বত্যজেলা,
বিশেষ ওয়ায়েজ হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা আজিজুর রহমান, খতিব তুলাতলি বাজার জামে মসজিদ, সুয়ালক বান্দরবান, মাওলানা মুহাম্মদ ফয়েজ উল্লাহ, খতিব, দোফাছরি জামে মসজিদ। নাত পরিবেশন করেন নাত খাঁ আহসান হাবীব।
এতে আরো উপস্থিত ছিলেন, বান্দরবান জেলা গাউসীয়া কমিটির সহ-সভাপতি জনাব আসহাব উদ্দিন চৌধুরীসহ, জেলা যুবসেনা, ছাত্রসেনার নেতৃবৃন্দ।