নাইক্ষ্যংছড়িতে দেশীয় চোলাই মদসহ আটক ৪
মোঃ শহীদুল ইসলাম রানা, বান্দরবান জেলা প্রতিনিধি: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ০২নং বাইশারী ইউপিস্থ ০২নং ওয়ার্ড ক্যাঙ্গারবিল হইতে ঈদগাহ গামী পাকা রাস্তার উপর চেকপোষ্ট এলাকায় চেকপোস্টে ৪ জন মাদক ব্যবসায়ি আটক হয়েছে।
থানা সুত্রে জানানো হয় মুহাম্মদ আলমগীর হোসেন, অফিসার ইনচার্জ, নাইক্ষ্যংছড়ি থানা, বান্দরবান এর সার্বিক দিক নির্দেশনা অনুযায়ী ১০ই অক্টোবর রাত ৮ টার দিকে এসআই(নিঃ)/ মোঃ এনায়েত উল্লাহ সঙ্গীয় অফিসার ফোর্সসহ উক্ত এলাকায় মাদক চোরাচালান হচ্ছে সন্দেহে চেকপোস্ট বসান এ সময় মোঃ রেজাউল করিম (৩০), মোঃ আমিন(২৪), মোঃ আবু বক্কর, মোঃ রমিজ উদ্দিন নামে ৪ জন মাদক ব্যবসায়ি ৪০ লিটার দেশীয় চোলাই মদ সহ আটক হয়।
আসামিদের কাছ হতে মাদক চোরাচালানের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর হোসেন জানান, চলমান মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।