“শেখ হাসিনা দিন বদলের নেত্রী” বইয়ের মোড়ক উন্মোচন


নিজস্ব প্রতিবেদকঃ সুচিন্তা ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক এডভোকেট জিনাত সোহানা চৌধুরী সম্পাদিত ‘শেখ হাসিনা দিন বদলের নেত্রী’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৫ অক্টোবর) বিকাল ৫টায় চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য বিশিষ্ট সমাজবিজ্ঞানী ড.অনুপম সেন।

মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুচ এর সভাপতিত্বে, মিলি চৌধুরীর সঞ্চালনায়, অনুষ্ঠানের শুরুতেই অনুভূতি প্রকাশ করেন ‘শেখ হাসিনা দিন বদলের নেত্রী’ বইয়ের লেখক এডভোকেট জিনাত সোহানা চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি এডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, নিরাপত্তা বিশ্লেষক মেজর(অবঃ) এমদাদ, চট্টগ্রাম আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট এ এইচ এম জিয়া উদ্দীন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রাশিয়ার অনারারি কনসাল জেনারেল ও নগর পরিকল্পনাবিদ আশিক ইমরান, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কবি ও সাংবাদিক শুকলাল দাশ,    এশিয়ান টেলিভিশন চট্টগ্রাম এর হেড অব নিউজ ওয়াহিদ জামান ও চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.