চকবাজার ওয়ার্ড উপ-নির্বাচনে লাটিম মার্কা প্রচারণা কার্যক্রম উদ্বোধন
নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১৬নং চকবাজার ওয়ার্ডে আগামী ৭ অক্টোবর অনুষ্ঠিতব্য উপ-নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড মহানগর কমিটির সদস্য সচিব কাজী মুহাম্মদ রাজিশ ইমরানের ‘লাটিম মার্কা’র সমর্থনে বীর মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধার সন্তানরা নির্বাচনী প্রচারণা কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ এ প্রচারণা কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায় চকবাজার জয়নগর থেকে আনুষ্ঠানিক এ প্রচারণা কার্যক্রম শুরু করা হয়।
নির্বাচনী প্রচারণা কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ বলেন, সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে ১৬নং চকবাজার ওয়ার্ডে কাজী মুহাম্মদ রাজিশ ইমরানের বিকল্প নাই। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও মুক্তিযুদ্ধকালীন বিএলএফ কমান্ডার কাজী ইনামুল হক দানুর সুযোগ্য পুত্র কাজী মুহাম্মদ ইমরানের দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক, ক্রীড়া ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে কাজ করছেন। আগামী ৭ অক্টোবর অনুষ্ঠিতব্য ১৬ নং চকবাজার ওয়ার্ড উপ-নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী কাজী মুহাম্মদ রাজিশ ইমরানকে ‘লাটিম মার্কায়’ ভোট দিয়ে জয়যুক্ত করতে চকবাজার ওয়ার্ডের সম্মানিত ভোটারদের প্রতি অনুরোধ জানান তিনি।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিটের ডেপুটি কমান্ডার মোঃ শহীদুল হক চৌধুরী ছৈয়দ, সহকারী কমান্ডার সাধন চন্দ্র বিশ্বাস, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ সরওয়ার আলম চৌধুরী মনি, চট্টগ্রাম মহানগর কমিটির আহবায়ক সাহেদ মুরাদ সাকু, যুগ্ম আহবায়ক মিজানুর রহমান সজিব, যুগ্ম আহবায়ক মোহাম্মদ সাজ্জাদ হোসেন, চট্টগ্রাম জেলা কমিটির সদস্য সচিব মোঃ কামরুল হুদা পাভেল, সাবেক কেন্দ্রীয় ছাত্র লীগ নেতা মোহাম্মদ শাহজান সেলিম, বীর মুক্তিযোদ্ধার সন্তান মোঃ আশরাফুল হক চৌধুরী, রিপন চৌধুরী, বিবি গুল জান্নাত, জয়নুদ্দিন জয়, ইশতিয়াক রুমি, সাইফুল্লাহ মাহমুদ, ইসমাইল হোসেন রুবেল, নিলয় সকুর অনিক, শেখ সাদিক ও মো ফরিদ উদ্দিন।