পুলিশের জালে জ্বীনের বাদশা সহ গ্রেফতার ৩


নিজস্ব প্রতিবেদকঃ জ্বীনের মাধ্যমে সৌদি নাগরিক আদনান সাঈদ আল সাদী নামের এক ব্যক্তিকে বাংলাদেশে এনে দিতে পারবে বলে সৌদি ফেরত মোঃ আবুল হাছান সহিদ এক ব্যক্তির নিকট হতে ২৮ লাক্ষ ৩৬ হাজার টাকা আত্নসাৎ করার অভিযোগে জ্বীনের বাদশা মোঃ আব্দুল মান্নান (৫৮), আবু তৈয়ব (৫৮) ও মোঃ জোবাইর হোসাইন রিজভী (২৩) নামের তিনজনকে গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২ টায় নগরীর কোতোয়ালী থানাধীন হাজারী গলি এলাকা থেকে এবং কক্সবাজার জেলার টেকনাফ থানা হোয়াক্যাং এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ২০১৯ সালের ফেব্রুয়ারীতে সৌদি ফেরত মোঃ আবুল হাছান সহিদ হাজারী গলিস্থ স্বর্ণের দোকানে তার স্ত্রীর স্বর্ণ বিক্রয় করার জন্য গেলে স্বর্ণের দোকানের কর্মচারীর সাথে, পরিচয় সূত্রে তাকে সে সৌদিতে থাকা তার কফিলের কাছে থাকা সঞ্চয়কৃত টাকা ও কফিল সৌদি নাগরিক আদনান সাঈদ আল সাদী’র কথা বলেন। দোকান কর্মচারী এর সমাধান দেওয়ার আশ্বাসে
মোঃ আবুল হাছান সহিদকে জ্বীনের বাদশা নামীয় মোঃ আব্দুল মান্নান (৫৮) এর কাছে নিয়ে যায়। জ্বীনের বাদশা
ধর্মীয় আধ্যাত্মিক শক্তি এবং জ্বীনের মাধ্যমে সৌদি নাগরিক আদনান সাঈদ আল সাদীকে বাংলাদেশে এনে দিতে পারবে এবং বাংলাদেশে এসে তার সম্পূর্ণ টাকা ফেরৎ দিয়ে যাবে বলে জানায়। টাকা ও সৌদি নাগরিককে বাংলাদেশে ফেরত আনতে হলে সৌদি ফেরত এর নিকট জ্বীনের বাদশা প্রথমে ২লক্ষ টাকা, ৩ ভরি স্বর্ণ ও আমেরিকান ১ হাজার ডলার দাবী করে এবং লালদিঘী শাহী জামে মসজিদে নিয়ে পবিত্র কোরআন শরীফ ছুয়ে শপথ করায় ও বিভিন্নভাবে হুমকি দেয়।

পরবর্তীতে গত মার্চ ও সেপ্টেম্বর মাস পর্যন্ত বিভিন্ন সময়ে মোঃ আবুল হাছান সহিদের কাছ থেকে নগদে ও বিকাশে সর্বমোট ২৮ লক্ষ ৩৬ হাজার টাকা নেয় জ্বীনের বাদশা। আসামীরা একই উদ্দেশ্যে পরষ্পর যোগসাজশে অপরাধজনক বিশ্বাসভঙ্গ করে প্রতারণা পূর্বক অর্থ আত্মসাৎ ও হুমকি প্রদান করায় সৌদি ফেরত মোঃ আবুল হাছান সহিদ আসামীদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে মামলার তদন্তকারী অফিসার মোঃ মেহেদী হাসান বিশ্বস্ত গুপ্তচর নিয়োগের মাধ্যমে অভিযান পরিচালনা করে ২২ সেপ্টেম্বর কোতোয়ালী থানাধীন হাজারী গলি এলাকা থেকে প্রথমে এজাহারনামীয় আবু তৈয়ব নামের একজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতকে জিজ্ঞাসাবাদে সে তার নাম-ঠিকানা প্রকাশ করে এবং ঘটনার কথা স্বীকার সহ পলাতক আসামীর নাম-ঠিকানা প্রকাশ করে। গ্রেফতারকৃতর দেওয়া তথ্যের ভিত্তিতে মামলা তদন্তকারী অফিসার সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ কক্সবাজার জেলার টেকনাফ থানা হোয়াক্যাং এলাকায় অভিযান পরিচালনা করে ২৩ সেপ্টেম্বর দিবাগত রাত সাড়ে ১২ টায় জ্বীনের বাদশা মোঃ আব্দুল মান্নান ও মোঃ জোবাইর হোসাইন রিজভী কে গ্রেফতার করে।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.