চট্টগ্রাম বিভাগীয় উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রাম বিভাগে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন ও অগ্রগতি নিয়ে অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম বিভাগীয় উন্নয়ন সমন্বয় কমিটির সভা। মঙ্গলবার( ২১ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় চট্টগ্রাম সার্কিট হাউজের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার জনাব মোঃ কামরুল হাসান এনডিসি। সভায় বিভাগীয় কমিশনার বলেন, চট্টগ্রাম বিভাগে সরকারী ও স্থানীয় সরকার প্রতিষ্ঠান কর্তৃক বাস্তাবয়নাধীন উন্নয়ন কার্যক্রম বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পগুলো মানসম্মত ভাবে এবং যথা সময়ে বাস্তবায়ন করতে হবে। কোন অজুহাতে উন্নয়ন কার্যক্রম যেন ব্যাহত না হয় সেদিকে নজর রাখতে হবে।

তিনি আরও বলেন, উন্নয়ন মূলক কাজের জন্য ভূমি অধিগ্রহণে দ্রুত এবং জমির মালিকদের পাওনাও যথাসময়ে প্রদান করতে হবে। করোনা পরিস্থিতির উন্নতিতে সন্তোষ প্রকাশ করে তিনি টিকা কার্যকম সুষ্ঠুভাবে পরিচালনার এবং জেলা প্রশাসক সহ সংশ্লিষ্ট সকলকে স্বাস্থ্য বিধি মানার বিষয়ে জনগণকে সচেতন করে তোলার আহবান জানান। এবং বিভাগীয় উন্নয়ন সমন্বয় কমিটির সভায় চট্টগ্রাম বিভাগে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন ও অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। এসময় আলোচনায় বিভাগের বিভিন্ন জেলার জেলা প্রশাসক, বিভিন্ন সরকারি ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানের প্রধান বা প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.