নগরীতে ছুরিসহ ছিনতাকারী গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদকঃ নগরীতে পুলিশের অভিযানে দুইটি ছুরিসহ আবিদ ইসলাম রনি (১৯) নামের একজনকে গ্রেপ্তার করেছে পাঁচলাইশ থানা পুলিশ। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩. ২০ মিনিটের সময় যোলশহর ২নং গেইট এলাকার ফিনলে স্কয়ার মার্কেটের সামনে পাকা রাস্তার উপর ছিনতাইয়ের চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামি লক্ষীপুর জেলার, কমলনগর থানার, চর জাঙ্গারিয়া ৭নং নাজিরহাট এলাকার, আনোয়ার সর্দারের বাড়ির, মৃত সেলিমের ছেলে। বর্তমানে নগরীর চকবাজার থানা এলাকার খালপাড় শুক্কুর কলোনীতে থাকতেন।
থানা সূত্রে জানা যায়, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ মোখলেছুর রহমান এর দিক নির্দেশনায়, সহকারী পুলিশ কমিশনার (পাঁচলাইশ জোন) শহীদুল ইসলাম এর তত্বাবধানে, অফিসার ইনচার্জ জাহিদুল কবির এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ কামাল উদ্দিন, এসআই মোঃ নোমান, এসআই দীপক দেওয়ান, এএসআই শাহ আলম সহ ওই এলাকায় অভিযান পরিচালনা করে আবিদ ইসলাম রনিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামী ষোলশহর ২নং গেইট এলাকায় বিভিন্ন সময়ে পথচারীদের পথ অবরোধ করে ছিনতাইয়ের ঘটনা করে আসছিলো বলে জানা যায়। আসামীর ভয়ে এলাকার কেউ কিছুই বলতে পারতো না। আসামী একজন পেশাদার ছিনতাইকারী দলের সক্রিয় সদস্য। সে মহানগর এলাকায় দীর্ঘ দিন যাবৎ ছিনতাই কর্মকান্ড করে আসছিলো। গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে তাহার উল্লেখিত নাম ঠিকানা প্রকাশ করে এবং মামলার ঘটনার সহিত জড়িত থাকার বিষয়ে সত্যতা স্বীকার করে বলে পাঁচলাইশ পুলিশ জানান।