বান্দরবানে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ০.০০%
মোঃ শহীদুল ইসলাম রানা, বান্দরবান জেলা প্রতিনিধি: বান্দরবান স্বাস্থ্য বিভাগের তথ্য অনুসারে বান্দরবানে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৩৪৪ জন। সদর উপজেলায় ২৯৩ জন রোগীর মধ্যে হাসপাতালে ভর্তি আছে ৩ জন, রোয়াংছড়ি উপজেলায় ১২ জন করোনা রোগীর মধ্যে হাসপাতালে ভর্তি ১ জন, রুমা উপজেলায় আক্রান্ত ১৭ জন, থানছি উপজেলায়, লামা উপজেলায় নতুন করে কেউ করোনা আক্রান্ত হয় নি, এদিকে আলিকদম উপজেলায় ৯ জন করোনা আক্রান্ত রোগীর মধ্যে হাসপাতালে ভর্তি ১ জন, নাইক্ষ্যংছড়ি উপজেলায় ১৩ জনের মধ্যে হাসপাতালে ভর্তি ১ জন।
গত ২৪ ঘণ্টায় বান্দরবান জেলায় নতুন করে করোনায় কোন রোগী আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায় নি। এতে গত গত ২৪ ঘণ্টায় শনাক্তের হারের সংখ্যা দাঁড়িয়েছে ০.০০%। জেলায় করোনা আক্রান্ত হয়ে এই পর্যন্ত ১৪ জনের মৃত্যু হয়েছে।
১১ই সেপ্টেম্বর, শনিবার বান্দরবানের সিভিল সার্জন ডাঃ অং সুই প্রু মারমা এই তথ্য নিশ্চিত করেন।
সিভিল সার্জন অফিসের তথ্যমতে, জেলায় এই পর্যন্ত তালিকা অনুযায়ী বান্দরবানে ১২ হাজার ২৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তার মধ্যে ১১ হাজার ২শত ৪৩ জনের নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে।
এদের মধ্যে ১ হাজার ৯শত ৫১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। সিভিল সার্জন অফিসের তথ্য অনুযায়ী ১হাজার ৯শত ৫১ জন রোগী করোনার চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠেছে।
সর্বশেষ পাওয়া তথ্যমতে জেলায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন ১৪ জন। বর্তমান জেলায় করোনা আক্রান্ত রুগির সংখ্যা ৩৪৪ জন। জেলার সর্বশেষ তথ্য অনুযায়ী মোট শনাক্ত ২৩০৯ জন, মোট সুস্থ ১৯৫১ জন।
সংশ্লিষ্টরা মনে করেন করোনা আক্রান্ত রোগীর সংখ্যা নিয়ন্ত্রণে আসলেও সকলের উচিত হবে সরকারি স্বাস্থ্য বিধি মেনে চলাচল করা।