নাইক্ষ্যংছড়িতে ইয়াবাসহ আটক ১
মোঃ শহীদুল ইসলাম রানা, বান্দরবান জেলা প্রতিনিধি: নাইক্ষ্যংছড়ির ঘুমধুম তদন্ত কেন্দ্র পুলিশের অভিযানে ১৮শত পিস ইয়াবাসহ এক ব্যাক্তিকে আটক করা হয়েছে।
থানা সুত্রে জানানো হয় সোমবার (৬ সেপ্টেম্বার) সাড়ে ১২ টার দিকে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেনের সার্বিক দিক নির্দেশনা অনুযায়ী ঘুমধুম তদন্ত কেন্দ্রের ইনচার্জ(ওসি তদন্ত) মোঃ দেলোয়ার হোসেনের তত্ত্বাবধানে এ.এস.আই আল আমিন, এ.এস.আই সাহাব উদ্দিন সহ সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া টেকনাফ রোডস্থ ৩নং ঘুমধুম ইউপির ৫নং ওয়ার্ড ঘোনা পাড়ার মুরাদ সাহেবের রাবার বাগানের প্রবেশ মুখে চেকপোষ্ট বসিয়ে তল্লাসীর ব্যবস্থা করা হয়।
তল্লাসীকালে পুলিশ আব্দুল্লাহ (১৯) নামের এক মাদক ব্যবসায়িকে আটক করতে সমর্থ হয়। আটক ব্যাক্তির কাছ হতে ১৮ শত পিস ইয়াবা উদ্ধার করা হয়।প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে উদ্ধারকৃত ইয়াবার মুল্য আনুমানিক ৫লক্ষ ৪০ হাজার টাকা।
মাদক সহ আটক কৃত যুবক টেকনাফের হ্নীলা ইউনিয়নের পূর্ব পানখালীর শামসুল আলমের ছেলে।
নাইক্ষ্যংছড়ি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজু হয়েছে বলে সত্যতা নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন। তিনি আরো বলেন ধারাবাহিক মাদক বিরোধী এই সব অভিযান চলমান থাকবে।