বান্দরবানে এবারি প্রথম উইম্যান এন্ড ই কমার্স এর উদ্যোগে চলছে অনলাইন পণ্য মেলা


মোঃ শহীদুল ইসলাম রানা, বান্দরবান জেলা প্রতিনিধি: এখন নারীদের চলার পথ মসৃণ করতে, তারা নিজেদের পরিচয় গড়তে সংসারের পাশাপাশি নিজের সৃজনশীল জ্ঞানের বহিঃপ্রকাশ করতে সফল। যে নারী রাঁধে, সে নারী এখন চুলও বাঁধে। শিক্ষার পাশাপাশি হোক অথবা চাকরির পাশাপাশি নতুবা গৃহিণী থেকে গড়ে উঠছে হাজার হাজার নারী উদ্যোক্তা। তারা এখন তাদের সময়ের মূল্য দিতে প্রস্তুত। তাদের প্রতিভা পৌঁছে দিয়েছে বিশ্ব দরবারে। কল্যাণের এই পথ থেকে রুখবে তাদের কারা? এরই ধারাবাহিকতায় বান্দরবানে নারী উদ্যোক্তাদের অনুপ্রাণিত করতে এবং ব্যাবসা বান্ধব নতুন নারী উদ্যোক্তা সৃষ্টির লক্ষে বান্দরবান পার্বত্য জেলা বিসিক এর উদ্যোগে এবং উইম্যান এন্ড ই কমার্স এর উদ্যোগে প্রথমবারের মতো শুরু হয়েছে ই-কমার্স বা অনলাইন মেলা। মেলার কার্যক্রম চলবে ১০ দিন পর্যন্ত। মেলায় মোট ৪৭ টি স্টল অংশ গ্রহণ করেছে, অংশ গ্রহণকারীরা তাদের স্টল গুলো সাজিয়েছেন রকমারী সব পণ্যে।

মেলায় স্থান পেয়েছে আদিবাসী হস্তশিল্প,বাসের তৈরী সামগ্রী, হাতে তৈরী বিভিন্ন ঘর সাজানোর শো-পিচ, নারীদের পোশাক,হাতে তৈরী রন্ধন শীল্পের উপাদান,পুরোনো দিনের পিঠা পুলি, হাতে তৈরী আচার সহ আরো অনেক রকমারি জিনিসের সমারোহপূর্ণ।

এবারের মেলায় অংশ গ্রহন কারীরা ঘরে বসেই তাদের তৈরী বিভিন্ন পন্য সামগ্রি এই মেলায় প্রদর্শনীতে দিচ্ছেন অনলাইন কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যম facebook এর মাধ্যম ব্যাবহার করে, এতে একজন ক্রেতা চাইলেই ঘরে বসেই পণ্যের অর্ডার করতে পারবেন।

বিসিক অনলাইন পণ্য মেলা ২০২১ এর
মেলায় অংশগ্রহণ কারী একজন উদ্যোক্তা যার
স্টল নং: ০৩,স্বত্তাধিকারী : বিমল বুটিক্স হাউজ
উদ্দোক্তার নাম দিপীকা রানী তংচংগ্যা,তিনি জানান
এবারি প্রথম অনলাইন পন্যমেলার আয়োজন করা হয়েছে এবং প্রচুর সাড়া পাচ্ছি এবারের মেলায়। এবারের মেলায় অংশগ্রহণ কারী আরেক জন নারী উদ্যোক্তা মিল্কি চৌধুরী জানিয়েছেন এবারের অনলাইন মেলায় তিনিও তার পন্যের ক্রেতাদের প্রচুর সাড়া পাচ্ছেন। এবারের প্রথম অনলাইন পণ্য মেলায় তার স্টল নং -৭, মিল্কি এগ্রো এন্টারপ্রাইজ তার প্রতিষ্ঠান।

কৃষি সম্প্রসারণ থেকে প্রশিক্ষণ গ্রহণ করে শুরো করেছেন হাতে তৈরী মুখরোচক খাবারের ব্যবসা।
তিনি বলেন আমাদের মতো আরো অনেক নারীদের উচিত হবে নিজের আত্মকর্মসংস্থান সৃস্টিতে এ ভাবে এগিয়ে আশা, যদি নারীরা এভাবেই নতুন নতুন ব্যবসায়িক সেক্টরে প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে নিজেদের লুকিয়ে থাকা সুপ্ত প্রতিভাকে কাজে লাগাতে পারে তাহলে ভবিষ্যতে পার্বত্য জনপদে নতুন নতুন নারীবান্ধব ব্যবসা প্রতিষ্ঠান সৃষ্টি হবে।

এবারের মেলায় নারীদের পাশাপাশি অনেক পুরুষ উদ্যোক্তাও মেলায় তাদের পণ্যের প্রদর্শনি রেখেছেন।
খান হেন্ডিক্রাফট এর স্বত্বাধিকারী মোঃ ইলিয়াছ খান টিপু।মেলায় তার স্টল নং -১এবারের মেলায় তিনি তার অনলাইন স্টলে রেখেছেন বাঁশের তৈরি সব ধরনের কারুপণ্য, ফার্নিচার, কটেজ/ ঘর, ইন-ডোর আউট-ডোর বাঁশের ইন্টোরিয়র ডিজাইন, সহ বাঁশের সব ধরনের কারু শীল্পের প্রদর্শনী। ক্রেতাদের পছন্দ অনিযায়ি সব ধরনের সেভা তারা দিয়ে থাকেন।

এই ক্ষুদ্র উদ্যোক্তা মনে করেন যদি ভালো পৃষ্ঠপোষকতা পাওয়া যায় তাহলে বাসের এই শীল্পের বৈদেশিক বানিজ্য হতে পারে।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.