প্রফেসর ডা. এল এ কাদেরীর মৃত্যুতে পেশাজীবী সমন্বয় পরিষদের শোক


বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) এর চট্টগ্রাম জেলার প্রাক্তন সভাপতি, বিশিষ্ট নিউরোসার্জন প্রফেসর ডা. এল এ কাদেরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে পেশাজীবী সমন্বয় পরিষদ নেতৃবৃন্দ ।

সংগঠনটির পক্ষে সভাপতি প্রফেসর ডা. একিউএম সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ও বিএফইউজে- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী এক বিবৃতিতে প্রফেসর ডা. এল এ কাদেরীর বর্ণাঢ্য কর্মময় জীবনকে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করে বলেছেন, আন্তার্জাতিক খ্যাতিসম্পন্ন নিউরোসার্জন ডা. এল এ কাদেরীর মৃত্যুতে পেশাজীবী সমাজ গভীর শোকাহত। তাঁর বিয়োগজনিত শূন্যতা পূরণ হবার নয়।

পেশাজীবী নেতৃবৃন্দ শোকাহত পরিবারের সদস্যদের প্রতিও গভীর সমবেদনা জানিয়েছেন।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.