পল্লী সঞ্চয় ব্যাংক এর গাছের চারা ও ঋণ বিতরণ কর্মসূচি পালিত


মোঃ শহীদুল ইসলাম রানা, বান্দরবান জেলা প্রতিনিধি: পল্লী সঞ্চয় ব্যাংক, বান্দরবান পার্বত্য জেলার আয়োজনে বান্দরবানে গাছের চারা ও ঋণ বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে ২৯ শে আগস্ট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে কোভিড-১৯ এ আক্রান্তদের চিকিৎসা সেবা প্রদানের জন্য অক্সিজেন সিলিন্ডার প্রদান এবং সমিতির উপকারভোগীদের মাঝে গাছের চারা ও ঋণ বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব তৌছিফ আহমেদ, সিভিল সার্জনের প্রতিনিধি ও জেলা প্রশাসনের উর্ধতন কর্মকর্তাবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ইয়াসমিন পারভীন তিবরিজী বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ১০ টি অগ্রাধিকার প্রকল্পের একটি প্রকল্প ‘আমার বাড়ি আমার খামার’।অসহায় দরিদ্র মানুষের মাঝে সরকারি ঋণ বিতরণের মাধ্যমে তাদেরকে স্বাবলম্বী করে গড়ে তোলাই এ প্রকল্পের উদ্দেশ্য।

বান্দরবানের ৪৮ জন ব্যক্তিকে সর্বমোট ১৬ লক্ষ ২২ হাজার টাকার ঋণ প্রদান করা হয় এবং তাদের প্রত্যেককে একটি করে গাছের চারা বিতরণ করা হয়। পল্লী সঞ্চয় ব্যাংক, বান্দরবানের পক্ষ থেকে সিভিল সার্জনের প্রতিনিধির নিকট করোনা আক্রান্ত রোগীর চিকিৎসা সেবায় একটি অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.