বান্দরবানে এলপিজি গ্যাসের দাম বেশি রাখায় জরিমানা
মোঃ শহীদুল ইসলাম রানা, বান্দরবান জেলা প্রতিনিধি: জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী কর্মকর্তা মো.কায়েসুর রহমানের নেতৃত্বে বৃহস্পতিবার (২৬ আগস্ট) সকালে জেলা সদরের বিভিন্ন এলাকায় এই ভ্রাম্যামান আদালত পরিচালনা করা হয়।
এইসময় ভ্রাম্যমান আদালতের টিমটি বান্দরবান জেলা সদরের কালাঘাটা, বালাঘাটা, মধ্যমপাড়া, বড়ুয়ারটেক, চেয়ারম্যান মার্কেট সহ বিভিন এলাকায়্ন গ্যাস সিলিন্ডার বিক্রয়কারী প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেন।
সরকারি নির্ধারিত গ্যাসের বোতলের খুচরা মূল্যের চেয়ে বেশি দামে গ্রাহকদের কাছে বিক্রয় করার দায়ে এ সকল প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। বর্তমান বাজারে সিলিন্ডার গ্যাসের খুচরা মূল্য ৯৯৩ টাকা নির্ধারণ করা হলেও বান্দরবানে অনেক ব্যবসায়ী দাম বাড়িয়ে ১০৫০ টাকায় গ্যাস ভর্তি সিলিন্ডার বিক্রি করছে, যা আইনত দন্ডনীয় অপরাধ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.কায়েসুর রহমান বলেন, সরকারি নির্দেশনা বাস্তবায়নে এবং ভোক্তাদের ন্যায্যমুল্যে বিভিন্ন দৈনন্দিন সামগ্রী ক্রয় করার লক্ষ্যে এই ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।