নাইক্ষ্যংছড়িতে ১ লক্ষ ৩৫ হাজার পিস ইয়াবা সহ আটক ১
মোঃ শহীদুল ইসলাম রানা, বান্দরবান জেলা প্রতিনিধি: বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলায় পুলিশের ধারাবাহিক মাদক বিরোধী অভিযানে ১ লক্ষ ৩৫ হাজার ইয়াবাসহ এক মাদক ব্যাবসায়িকে আটক করা হয়েছে।
বুধবার (২৫ আগস্ট) বিকেল ৪ টার দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বৈদ্যছড়া এলাকায় নাইক্ষনছড়ি থানার ওসি মোঃ আলমগীর এর নেতৃত্বে এই অভিযান পরিচালীত হয়।অভিয়ানে ১ লক্ষ ৩৫ হাজার ইয়াবা উদ্ধার করা হয় এবং মাদক ব্যাবসায়ের সাথে জড়িত একজন রোহিঙ্গা নাগরিককে আটক হয়। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে উদ্ধারকৃত ইয়াবার বাজার মুল্য আনুমানিক ৪ কোটি ৫ লাখ টাকা।
এই বিশেষ অভিযানে ছিলেন মুহাম্মদ আলমগীর হোসেন, অফিসার ইনচার্জ, নাইক্ষ্যংছড়ি থানা, বান্দরবান এর নেতৃত্বে সোনাইছড়ি পুলিশ পরিদর্শক মোঃ শাহ জানান, এসআই নুর ইসলাম, এসআই অরুন কুমার চাকমা, এসআই রাকিবুল হাসান, এএসআই আব্দুল মতিন, এএসআই মনির ইসলাম, এএসআই খালেদুল ইসলাম ও এএসআই মোঃ ইসমাইলসহ সোনাইছড়ি তদন্ত ও সঙ্গীয় ফোর্স।
আটককৃতরা হলো, বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ৫নং সোনাইছড়ি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বৈদ্যছড়া এলাকার আব্দুল রশিদের ছেলে আনোয়ার হোসেন (২২)।
আটককৃত আসামির বিরুদ্ধে মাদক আইনের সংশ্লিষ্ট ধারায় নাইক্ষ্যংছড়ি থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে সত্যতা নিশ্চিত করেন থানা’র অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন।
এই বিষয়ে ওসি মুহাম্মদ আলমগীর হোসেন বলেন, বান্দরবান পুলিশ সুপার মহোদয়ের নির্দেশ অনুযায়ী মাদক নির্মূলে এ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।