বান্দরবানে বানিজ্যিক ভাবে কাজুবাদাম চাষের সূচনা করলো জ্যাকপট কেশুনাট ইন্ডাস্ট্রিজ লিমিটেড


মোঃ শহীদুল ইসলাম রানা, বান্দরবান জেলা প্রতিনিধি: বান্দরবানের জাহাঙ্গীর বাগ এলাকায় প্রায় ৫০ একর পাহাড়ি জমিতে বানিজ্যিক ভাবে কাজুবাদামের চাষাবাদের শুভ সূচনা করলো জ্যাকপট কেশুনাট ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামে প্রতিষ্ঠান টি।

২৩ শে আগস্ট, সোমবার কাজুবাদাম চারা রোপণের মাধ্যমে প্রতিষ্ঠানটির বানিজ্যিক বাগানের যাত্রা শুরু করে বান্দরবানের জাহাঙ্গীর বাগ এলাকায়।

এসময় উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব ডঃ মোঃ আব্দুর রৌফ, কাজুবাদাম ও কফি গবেষণা, উন্নয়ন ও সম্প্রসারণ’ প্রকল্পের পরিচালক মোঃ শহিদুল ইসলাম, বছরব্যাপী ফল উৎপাদনের প্রকল্পের পরিচালক ডঃ মেহেদী মাসুদ ও বান্দরবান কৃষি অধিদপ্তরের কর্মকর্তারা।

জ্যাকপট কেশুনাট ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ ইবনুল আরিফুজ্জামান বলেন, উক্ত বানিজ্যিক বাগানের সার্বিকভাবে সহযোগিতা করে যাচ্ছেন কৃষি মন্ত্রণালয়ের মাননীয় কৃষিমন্ত্রী কৃষিবিদ ডঃ মুহাম্মদ আব্দুর রাজ্জাক এমপি, সিনিয়র কৃষি সচিব মেসবাহুল ইসলাম ও কৃষি অধিদপ্তরের সকল কর্মকর্তাগণ ও স্থানীয় ভাবে সার্বক্ষণিক সহযোগিতা করে যাচ্ছেন বান্দরবান সদর উপজেলা চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর ও বান্দরবান এর উক্ত বানিজ্যিক বাগানের পার্টনার সাংবাদিক রতন কুমার দে(শাওন)।

ব্যবস্থাপনা পরিচালক মোঃ ইবনুল আরিফুজ্জামান আরো বলেন এখানে শুধু বানিজ্যিক বাগান নয় সাথে গবেষণার জন্য প্রায় ৫০ জাতের কাজুবাদাম গাছের উন্নত জাতের চারা রোপণ করা হবে। যাতে পার্বত্য এলাকায় কোন জাতের কাজুবাদাম উচ্চ ফলনশীল ও বেশি উৎপাদন হতে পারে তা গবেষণা করা যায়। এবং সেই অনুযায়ি ভবিষ্যতে যে সকল কৃষক কাজুবাদাম চাষে আগ্রহী হবে তাদের মাঝে উন্নত জাতের হাইব্রিড কাজুবাদাম চারা বিতরণ করা সম্ভব হয়।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.