বান্দরবানে গত ২৪ ঘন্টায় আক্রান্তের হার ০.০%!


মোঃ শহীদুল ইসলাম রানা, বান্দরবান জেলা প্রতিনিধি: বান্দরবানের করোনা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে। গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা ও আক্রান্তের তুলনামূলক বিচারে আক্রান্তের হার দাড়িয়েছে ০.০%।

বান্দরবান স্বাস্থ্য বিভাগের তথ্য অনুসারে বান্দরবান জেলায় ৪৪৫ জন করোনা রোগীর মধ্যে হাসপাতালে ভর্তি রয়েছে ১৮ জন। সদর উপজেলায় ৩৪২ জন রোগীর মধ্যে হাসপাতালে ভর্তি আছে ১০ জন, লামা উপজেলায় আক্রান্ত ২২ জনের মধ্যে হাসপাতালে ভর্তি ৮ জন, রোয়াংছড়ি উপজেলায় আক্রান্ত ১৯ জন, রুমা উপজেলায় ৯ জন, থানছি উপজেলায় ২ জন, আলীকদম উপজেলায় ১০ জন, নাইক্ষ্যংছড়ি উপজেলায় ৪১ জন করোনা আক্রান্ত রোগী আছে।

গত ২৪ ঘন্টায় বান্দরবান জেলায় নতুন করে করোনায় আক্রান্ত হওয়ার কোন খবর পাওয়া যায় নি। জেলায় করোনা আক্রান্ত হয়ে এই পর্যন্ত ১২ জনের মৃত্যু হয়েছে।

২১ আগস্ট, শনিবার বান্দরবানের সিভিল সার্জন ডাঃ অং সুই প্রু মারমা এই তথ্য নিশ্চিত করেন।

সিভিল সার্জন অফিসের তথ্যমতে, জেলায় এই পর্যন্ত তালিকা অনুযায়ী বান্দরবানে ১১ হাজার ৩০২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তার মধ্যে ১০ হাজার ৪শত ৪১ জনের নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে।

এদের মধ্যে ২ হাজার ১শত ৮৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। সিভিল সার্জন অফিসের তথ্য অনুযায়ী ১হাজার ৭শত ২৭ জন করোনার চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠেছে।

এবং সর্বশেষ পাওয়া তথ্যমতে জেলায় করোনায় মৃত্যু বরণ করেছেন ১২ জন। বর্তমানে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৪৪৫ জন। জেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে কেউ করোনায় আক্রান্ত হয়নি।

সংশ্লিষ্টরা মনে করেন করোনা আক্রান্ত রোগীর সংখ্যা নিয়ন্ত্রণে আসলেও সকলের উচিত হবে সরকারি স্বাস্থ্য বিধি মেনে চলাচল করা। এ ব্যাপারে স্থানীয় প্রশাসনের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে বলে মত দিয়েছেন অনেকেই।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.