পবিত্র আশুরা উপলক্ষে ১৭নং ওয়ার্ড আহবায়কের উদ্যােগে ফাতেহা অনুষ্ঠান


নিজস্ব প্রতিবেদকঃ পবিত্র আশুরা উপলক্ষে ফাতেহা অনুষ্ঠানের আয়োজন করেছেন ১৭নং ওয়ার্ড আওয়ামী লীগ আহবায়ক আলহাজ্জ্ব মোঃ ইউনুস কোমপানী। বৃহস্পতিবার (১৯আগষ্ট) বিকাল ৫টায় নগরীর বাকলিয়া থানাধীন রাহাত্তারপোল বড় কবরস্থান এলাকায় আলহাজ্জ্ব মোঃ ইউনুস কোমপানীর নিজ উদ্যােগে এ ফাতেহা অনুষ্ঠানে আয়োজন করা হয়। এতে মিলিত হন ১৭নং ওয়ার্ড আওয়ামী লীগ ও ৩নং ইউনিট আওয়ামী লীগের নেতৃবৃন্দরা।

এসময় সেখানে উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগ সদস্য মোঃ আবদুল জব্বার, আনিস উদ্দিন পিন্টু, ৩নং ইউনিট আওয়ামী লীগের সভাপতি মোঃ সারোয়ার আলম ভূঁইয়া, সহ সভাপতি মোঃ ইলিয়াস, সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম রানা, মোঃ ইকবাল হোসেন, মোঃ সাগর আলী, মোঃ সোহেল সহ ইউনিটের অন্যান্য নেতৃবৃন্দরা। এসময় পবিত্র আশুরার গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন অনুষ্ঠানের আয়োজক ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক আলহাজ্জ্ব মোঃ ইউনুস কোমপানী।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.