জাতীয় শোক দিবস উপলক্ষে বান্দরবানে আলোক শিখা প্রজ্জ্বলন
মোঃ শহীদুল ইসলাম রানা, বান্দরবান জেলা প্রতিনিধি: জাতীয় শোক দিবস বাঙালি জাতির জীবনের সবচেয়ে কলঙ্কময়, বেদনার দিন। স্বাধীনতার স্থপতি, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী। ১৯৭৫ সালের এ দিনের কালোরাতে বিপথগামী কিছু সেনা সদস্য ধানমন্ডির ৩২ নম্বরের বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে। বাঙালির জাতির ললাটে এঁটে দেয় কলঙ্কের তিলক। যে কলঙ্ক থেকে দেশ-জাতি আজো পুরোপুরি মুক্তি হতে পারিনি।
দিবসটি উপলক্ষে বান্দরবান জেলা ছাত্রলীগের আয়োজনে আলোক শিখা প্রজ্জ্বলন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।
১৪ আগস্ট (শনিবার) সন্ধ্যায় বাংলাদেশ ছাত্রলীগ বান্দরবান জেলা শাখার উদ্যোগে বান্দরবানের বঙ্গবন্ধু মুক্ত মঞ্চে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ও শহিদ পরিবারের ৪৬তম শাহাদাত বার্ষিকী এবং ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আলোক শিখা প্রজ্জ্বলন করা হয়।
সাধারণ সম্পাদক জনি সুশীল এর সঞ্চালনায় এবং জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ কাউছার সোহাগ এর সভাপতিত্বে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কাজল কান্তি দাশ, যুগ্ন সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ, মোঃ মোজাম্মেল হক বাহাদুর, পৌর আওয়ামীলীগের সভাপতি অমল কান্তি দাশ সহ জেলা এবং পৌর আওয়ামীলীগের সিনিয়র নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু মানে বাংলাদেশ। তিনি ছাত্রলীগের এই উদ্যোগকে সাধুবাদ জানান সংক্ষিপ্ত বক্তব্যের পরে মন্ত্রী নিজেই জয় বাংলা জয় বঙ্গবন্ধু শ্লোগান ধরেন এবং শোক দিবস অনুষ্ঠানে আগত হাজারো ছাত্রলীগের নেতাকর্মী প্রকম্পিত করে বঙ্গবন্ধু মুক্ত মঞ্চ।
এ সময় শহীদদের আত্বার শান্তি কামনায় ১ মিনিট নিরবতা পালন করা হয়।