বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন পার্বত্য মন্ত্রী
মোঃ শহীদুল ইসলাম রানা, বান্দরবান জেলা প্রতিনিধি: শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯১তম এবং ক্যাপ্টেন শহীদ শেখ কামাল এর ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।
শনিবার সকাল ১১ টায় টুরিস্ট পুলিশ বান্দরবান রিজিয়নের আয়োজনে এই বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ক্যাশৈহ্লা, মোঃ নাজিম উদ্দিন, অতিঃ পুলিশ সুপার সদর হেড কোয়ার্টার এবং টুরিস্ট পুলিশ বান্দরবান রিজিয়নের প্রধান পুলিশ পরিদর্শক মোঃ আমিনুল হক।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোঃ শহীদুল ইসলাম চৌধুরী, টুরিস্ট পুলিশ বান্দরবান রিজিয়নের পুলিশ পরিদর্শক বিকাশ চন্দ্র ঘোষ, এস.আই আঃজলিল সহ
টুরিস্ট পুলিশ বান্দরবান রিজিয়নের কর্মকর্তা ও পুলিশ সদস্য বৃন্দ।
সকালে আগত প্রধান অতিথি বীর বাহাদুর উশৈসিং কে গার্ড অফ অনার এর মধ্য দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা করা হয়।
গার্ড অফ অনার শেষে পার্বত্য মন্ত্রী বান্দরবান টুরিস্ট পুলিশ কার্যালয়ের সম্মুখে একটি গাছের চারা রোপনের মধ্য দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্ভোধন করেন। পরে তার পাশেই আরেকটি গাছের চারা রোপন করেন অনুষ্ঠানে আগত বিশেষ অতিথি জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা।