রাঙ্গামাটিতে একদিনে করোনা শনাক্ত ৪৩ জন


চিরন বিকাশ দেওয়ান, রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটিতে পি, সি, আর ল্যাবে ১৭৭ জনের করোনার নমুনা পরীক্ষায় ৪৩ জনের করোনা পজিটিভ শনাক্ত।

সোমবার (৯ আগস্ট) রাঙ্গামাটি সিভিল সার্জন অফিস সূত্রে এই তথ্য পাওয়া যায়।

আক্রান্তের মধ্যে রাঙ্গামাটি সদর উপজেলায় ২৯ জন, কাউখালী উপজেলায় ৬ জন, রাজস্থলী উপজেলায় ৩ জন, বাঘাইছড়ি উপজেলায় ২ জন, কাপ্তাই উপজেলায় ১ জন, বরকল উপজেলায় ১ জন ও লংগদু উপজেলায় ১ জন।

এপর্যন্ত রাঙ্গামাটিতে করোনা নমুনা পরীক্ষা করা হয়েছে ১৮২২৫ জন, পজিটিভ শনাক্ত হয়েছে ৩৩০৬ জন, সুস্থ হয়েছে ২৩৯৬ জন এবং মৃত্যু বরণ করেছেন ৩০ জন।

বর্তমানে করোনায় আক্রান্ত ৮৮৮ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

এযাবৎ ১ম ডোজ করোনা ভ্যাকসিন দেওয়া হয়েছে ৬২৩৭১ জন এবং ২য় ডোজ করোনা ভ্যাকসিন দেওয়া হয়েছে ২৪১৭৭ জনকে।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.