বান্দরবানে নতুন শনাক্ত ২১ জন, মৃত্যু ১


মোঃ শহীদুল ইসলাম রানা, বান্দরবান জেলা প্রতিনিধি: বান্দরবান জেলায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ২১ জন। ফলে শনাক্তের হারের সংখ্যা দাঁড়িয়েছে ২১.৬৫%। তবে চিকিৎসাধীন অবস্থায় ১জন মৃত্যু বরণ করেছে। মৃত ব্যক্তি সদর উপজেলা লালমোহন বাগানের মৃত মহসীন’র স্ত্রী নুরজাহান বেগম(৬৯)।

জেলায় করোনা আক্রান্ত হয়ে এই পর্যন্ত মোট ১০ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে জেলা সিভিল সার্জেন অফিস।

গত ২৪ ঘন্টায় আক্রান্তদের মধ্যে সদর উপজেলা ৯জন, রোয়াংছড়ি উপজেলা ১ জন, রুমা উপজেলা ১ জন, থানচি উপজেলা ১জন, লামা উপজেলা ৪ জন, আলীকদম উপজেলা ১জন ও ১জন নাইক্ষ্যংছড়ি উপজেলা বাসিন্দা। এই নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ২ হাজার ৩০ জন।

৯ আগস্ট সোমবার সকালে বান্দরবানের সিভিল সার্জন ডাঃ অং সুই প্রু মারমা এই তথ্য নিশ্চিত করেন।

স্বাস্থ্য বিভাগ তথ্যনুসারে , বান্দরবানে ৭টি উপজেলায় করোনা রোগী হাসপাতালে ভর্তি রয়েছে। তাদের মধ্য বান্দরবান সদর উপজেলা ৩৫৮জন করোনা মধ্যে হাসপাতালে ভর্তি রয়েছে ২৭ জন, রোয়াংছড়ি উপজেলায় ৩৫ জন করোনা মধ্যে হাসপাতালে ভর্তি আছে ৬ জন, থানচি উপজেলা ৬জন করোনা আক্রানের মধ্যে হাসপাতালে ভর্তি রয়েছে ৩ জন, লামা উপজেলা ৩২জন করোনা মধ্যে হাসপাতালে ভর্তি রয়েছে ৫ জন।

সিভিল সার্জন তথ্যমতে, জেলায় এই পর্যন্ত বান্দরবানে ১০ হাজার ৫শত ৯জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তার মধ্যে ৯হাজার ৬শত ৮৬ জনের নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। এদের মধ্যে ২ হাজার ৩০জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। তবে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৫শত ৪২ জন ও ১হাজার ৪শত ৪৮ জন করোনার চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠেছে।

স্বাস্থ্য বিভাগ আরো জানায়, বান্দরবানে এই পর্যন্ত ৩০ হাজার জনের মত করোনার প্রথম ডোজের ভ্যাকসিন গ্রহণ করেছে এবং ১৮ হাজারের মত ২য় ডোজের টিকা গ্রহণ করেছে।

টিকা গ্রহণের পরেও করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে তাই স্বাস্থ্য বিধি মেনে সকলকে দৈনন্দিন কাজকর্ম করার দিকে সচেতন হতে হবে।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.