বান্দরবানে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্তের হার ২৩.৫৩%!
মোঃ শহীদুল ইসলাম রানা, বান্দরবান জেলা প্রতিনিধি: বান্দরবান স্বাস্থ্য বিভাগের তথ্য অনুসারে বান্দরবান জেলায় ৫০৬ জন করোনা রোগীর মধ্যে হাসপাতালে ভর্তি রয়েছে ৪১ জন, সদর উপজেলায় ৩৩২ জন রোগীর মধ্যে হাসপাতালে ভর্তি আছে ২১ জন, রোয়াংছড়ি উপজেলায় ৩৩ জনের মধ্যে হাসপাতালে ভর্তি ৮ জন, রুমা উপজেলায় ২৯ জন করোনা রোগীর মধ্যে হাসপাতালে ভর্তি ১ জন, থানছি উপজেলায় ৮ জনের মধ্যে মধ্যে হাসপাতালে ভর্তি ৬ জন, লামা উপজেলায় ২৬ জন করোনা আক্রান্তের মধ্যে হাসপাতালে ভর্তি রয়েছে ৫ জন, নাইক্ষ্যংছড়ি উপজেলা ৫১জন এবং আলীকদম উপজেলায় ২৭ জন করোনা আক্রান্ত কোন রোগী হাসপাতালে ভর্তি নেই।
গত ২৪ ঘণ্টায় বান্দরবান জেলায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ৪ জন। ফলে শনাক্তের হারের সংখ্যা দাঁড়িয়েছে ২৩.৫৩%। জেলায় করোনা আক্রান্ত হয়ে এই পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে।
৭ই আগস্ট, শনিবার বান্দরবানের সিভিল সার্জন ডাঃ অং সুই প্রু মারমা এই তথ্য নিশ্চিত করেন।
সিভিল সার্জন অফিসের তথ্যমতে, জেলায় এই পর্যন্ত তালিকা অনুযায়ী বান্দরবানে ১০ হাজার ২৯২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তার মধ্যে ৯ হাজার ৪শত ৭৩ জনের নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। এদের মধ্যে ১ হাজার ৯শত ৭৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।
সিভিল সার্জন অফিসের তথ্য অনুযায়ী ১হাজার ৪শত ৫৮ জন করোনার চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠেছে। সর্বশেষ পাওয়া তথ্যমতে জেলায় করোনায় মৃত্যু বরণ করেছেন ৯ জন।
বর্তমানে জেলায় রোগীর সংখ্যা ৫০৬ জন। জেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত ৪ জন। যার মধ্যে এই ৪ জনই সদর উপজেলার। জেলার অন্য কোন উপজেলায় নতুন করে করোনায় আক্রান্ত হওয়ার কোন খবর পাওয়া যায় নি।