রাঙ্গামাটিতে একদিনে করোনা শনাক্ত ২৪ জন
চিরন বিকাশ দেওয়ান, রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটিতে পি, সি, আর ল্যাবে ৫৫ জনের করোনার নমুনা পরীক্ষায় ২৪ জনের করোনা পজিটিভ শনাক্ত।
শুক্রবার (৬ আগস্ট) রাঙ্গামাটি সিভিল সার্জন অফিস সূত্রে এই তথ্য পাওয়া যায়।
আক্রান্তের মধ্যে রাঙ্গামাটি সদর উপজেলায় ২৩ জন ও নানিয়াচরে ১ জন।
এপর্যন্ত রাঙ্গামাটিতে করোনা নমুনা পরীক্ষা করা হয়েছে ১৭৬৯২ জন, পজিটিভ শনাক্ত হয়েছে ৩১৭৮ জন। রাঙ্গামাটিতে নতুন করে আরো দুজন মৃত্যসহ মোট ৩০ জনে দাড়ালো। রাঙ্গামাটিতে সুস্থ হয়েছে ২২৭৩ জন।
বর্তমানে করোনায় আক্রান্ত ৮৭৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
এযাবৎ ১ম ডোজ করোনা ভ্যাকসিন দেওয়া হয়েছে ৫৪৯৯১ জন এবং ২য় ডোজ করোনা ভ্যাকসিন দেওয়া হয়েছে ১৯১৩৭ জনকে।