নগরীতে জুয়ার সরঞ্জাম ও নগদ টাকা সহ গ্রেপ্তার ৩
কে এম রাজীবঃ নগরীতে অভিযান চালিয়ে ৮টি জুয়ার তাসের প্যাকেট, ১০৫টি জুয়ার তাস ও জুয়া খেলায় ব্যবহৃত নগদ ৩৪ হাজার ৩শ টাকা সহ মোঃ সরওয়ার সওদাগর (৩৬), মোঃ শুক্কুর (৪০) ও মোঃ মহিউদ্দীন (৪০) নামের ৩ জনকে গ্রেফতার করেছে চান্দগাঁও থানা পুলিশ।
বৃহস্পতিবার (৫ আগষ্ট) রাত আনুমানিক সাড়ে ৮টার সময় চান্দগাঁও থানাধীন খতিবের হাট এলাকায় অভিযান পরিচালনা তাদের গ্রেপ্তার করে। গ্রেফতারকৃত ব্যক্তিরা নগরীর চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট এলাকার বাসিন্দা বলে জানা যায়।
জানা যায়, সিএমপির চান্দগাঁও থানার এসআই কাউছার হামিদ সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে ৫ আগষ্ট রাত সাড়ে ৮ টার সময় চান্দগাঁও থানাধীন খতিবের হাট সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৮টি জুয়ার তাসের প্যাকেট, ১০৫ টি জুয়ার তাস ও জুয়া খেলায় ব্যবহৃত নগদ ৩৪ হাজার ৩শ টাকা সহ মোঃ সরওয়ার সওদাগর, মোঃ শুক্কুর ও মোঃ মহিউদ্দীন নামের ৩জনকে গ্রেফতার করে পুলিশ। এবং গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে চান্দগাঁও থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলেও জানা যায়।