লামায় প্রধানমন্ত্রীর উপহার বিতরণ


মোঃ শহীদুল ইসলাম রানা, বান্দরবান জেলা প্রতিনিধি: মঙ্গলবার (৩ আগস্ট) দুপুরে বান্দরবানের লামা উপজেলায় ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত জনসাধারণের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

লামা পৌরসভার মেয়র মোঃ জহিরুল ইসলাম সভাপতিত্বে ত্রাণ প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তীবরীজি, উপজেলা চেয়ারম্যান মো. মোস্তফা জামাল, উপজেলা নির্বাহী অফিসার মো. রেজা রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাথোয়াইচিং মার্মা, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা অরুপ কুমার প্রমুখ।

অনুষ্ঠানে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেন, সাম্প্রতিক সময়ে পাহাড়ি ঢলে নদী ও খাল পাড় ভাঙ্গনরোধসহ বিধস্ত সড়ক সংস্কারে দ্রুত কাজ শুরু করা হবে।

পার্বত্যমন্ত্রী আরো বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেঁচে থাকতে কাউকে না খেয়ে মরতে হবে না। বঙ্গবন্ধুকন্যা যতদিন থাকবে, ততদিন কেউ অনাহারে-অর্ধাহারে থাকবে না। কারো খাদ্য সংকট দেখা দিলে ৩৩৩ নম্বরে কল দিলেই জেলা প্রশাসকের পক্ষ হতে সাহায্য কামনা করা ব্যাক্তির ঘরে পৌঁছে যাবে প্রয়োজনীয় খাবার।

এসময় পার্বত্য মন্ত্রী লামা পৌর এলাকার ক্ষতিগ্রস্ত ২ হাজার পরিবারের মাঝে চাল, তেল, ডাল, লবণ, আলু বিতরণ করেন।এবং ৫৫ টি পরিবারের মাঝে ঘর নির্মানের জন্য ঢেউটিন ও নগদ টাকা প্রদান করেন।

লামা সফরকালে মন্ত্রী উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের উপর দিয়ে বয়ে চলা লামা খালের দরদরী ইব্রাহিম লিড়ার পাড়া, ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা খালের ইয়াংছা বাজার, মাতামুহুরী নদীর সাবেক বিলছড়ি মার্মা পাড়া ও সিলেরতুয়া মার্মা পাড়া এলাকা পরিদর্শন করেন।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.