করোনা টিকা নিতে আসা জনসাধারণ মানছে না স্বাস্থ্যবিধি
মোঃ শহীদুল ইসলাম রানা, বান্দরবান জেলা প্রতিনিধি: বান্দরবানে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা আগের চেয়ে অনেক গুন বৃদ্ধি পেয়েছে। এইদিকে জেলা সদরের সাধারন মানুষের মাঝে পূর্বের চেয়ে বেশি করোনা সচেতনতা লক্ষ্য করা গেছে। ফ্রি করোনা পরীক্ষার সুযোগ থাকায় অনেকেই করোনা টেস্ট করছেন নিজের সুরক্ষার কথা চিন্তা করে। জেলার বিভিন্ন সামাজিক সংগঠন ও ছাত্রলীগের উদ্যোগে বিভিন্ন স্থানে গ্রহণ করা হয়েছে ফ্রি করোনা ভ্যাকসিন নিবন্ধন প্রক্রিয়া। রেডক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের উদ্যোগে করোনা ভ্যাকসিন নিতে আশা জনসাধারণের অসুবিধা লাঘবে ব্যাবস্থা করা হয়েছে অপেক্ষাগার।
বান্দরবান সদর হাসপাতালে করোনা ভ্যাকসিন নিতে আশা কয়েকজন জনসাধারণের সাথে সাস্থ্যবিধি না মানার বিষয়ে প্রশ্ন করা হলে তারা জানায়, আমরা বর্তমানে খুব আতংকের মাঝে দিন কাটাচ্ছি। করোনা মহামারীর কারণে আমাদের স্বাভাবিক জীবনধারা ব্যাহত হচ্ছে। সামাজিক দুরত্বের বিষয়ে আমরা সবাই জানি কিন্তু না মানার প্রবনতার কারণে এমন টা হয়েছে।
সদর হাসপাতালের অপেক্ষাগারে দায়িত্বরত রেডক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের সেচ্ছাসেবকরা জানান, একই পরিবারের কয়েকজন একসাথে টিকা নিতে আসছে তাদেরকে আমরা স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে সচেতন করার চেস্টা করছি। সারিবদ্ধভাবে না বসে নূন্যতম সামাজিক দুরত্বে বসার ব্যবস্থা গ্রহণ করার ব্যাপারে কেন ব্যবস্থা নিচ্ছেন না এমন প্রশ্নের উত্তরে তারা বিষয়টি সমাধানে ঊর্ধতন কর্তৃপক্ষের সহায়তা গ্রহণ করবেন বলে প্রতিবেদককে আশ্বাস প্রদান করেন।
এই বিষয়ে রেডক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের সেক্রেটারি অমল কান্তি দাশ বলেন, আমাদের রেডক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের সেচ্ছাসেবকরা করোনা ভ্যাকসিন নিতে আশা জনসাধারণের সার্বিক সহযোগিতায় কাজ করে যাচ্ছে।ইতিমধ্যে আমরা করোনা ভ্যাকসিন নিতে আশা জনসাধারনের ভ্যাকসিন গ্রহণের জন্য অপেক্ষা করার যে অসুবিধা তা লাঘবে তাদের জন্য অপেক্ষাগার নির্মাণ করে দিয়েছি এবং অপেক্ষাগারে ১০০টি চেয়ার বরাদ্দ দিয়েছি। পূর্বের চেয়ে করোনা ভ্যাকসিন নিতে আশা জনসাধারনের সংখ্যা বেশি হওয়ায় তাদের বাড়তি চাপ সামলাতে হচ্ছে।
তিনি আরো জানান, এই বিষয়ে জেলা পরিষদের চেয়ারম্যান ও রেডক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের চেয়ারম্যান ক্যশৈহ্লা, সিভিল সার্জন ডাঃ অং সুই প্রু মারমা, সেক্রেটারি আব্দুর রহিম চৌধুরী সহ সংশ্লিষ্টদের সাথে আলোচনা করে অসুবিধা লাঘবে আরো কি কি ব্যবস্থা গ্রহণ করা যায় অচিরেই তার ব্যবস্থা গ্রহণ করবো।
ইতিমধ্যে অপেক্ষাগারের পাশেই আরো একটি নতুন অপেক্ষাগার নির্মাণের কাজ চলমান আছে বলে জানান রেডক্রিসেন্ট সোসাইটির বান্দরবান ইউনিটের সেক্রেটারি অমল কান্তি দাশ।