বান্দরবানে করোনার হার ৩৮.৮১% এ দাড়িয়েছে!


মোঃ শহীদুল ইসলাম রানা, বান্দরবান জেলা প্রতিনিধি: বান্দরবান স্বাস্থ্য বিভাগের তথ্য অনুসারে, বান্দরবানের ৭টি উপজেলায় করোনা আক্রান্ত অনেক রোগী হাসপাতালে ভর্তি রয়েছে। তাদের মধ্য বান্দরবান সদর উপজেলায় ২৫৮ জন করোনা মধ্যে হাসপাতালে ভর্তি রয়েছে ১২ জন, রোয়াংছড়ি উপজেলায় ২৬ জন করোনা মধ্যে হাসপাতালে ভর্তি আছে ৮ জন, রুমা উপজেলায় ২৫ জন করোনা মধ্যে হাসপাতালে ভর্তি আছে ৫ জন, থানচি উপজেলায় ৬ জন করোনা আক্রানের মধ্যে হাসপাতালে ভর্তি রয়েছে ৬ জন, লামা উপজেলায় ৩৫ জন করোনা মধ্যে হাসপাতালে ভর্তি রয়েছে ১২জন, নাইক্ষ্যংছড়ি উপজেলা ৩৬ জন করোনা মধ্যে হাসপাতালে ভর্তি রয়েছে ২ জন, ও আলীকদম উপজেলায় ১৫ জন করোনা মধ্যে হাসপাতালে ভর্তি রয়েছে ১জন।

স্বাস্থ্য বিভাগ আরো জানায়, বান্দরবানে এই পর্যন্ত ১৮হাজার ৫৮ জন করোনার প্রথম ডোজের ভ্যাকসিন গ্রহণ করেছে এবং ১৬ হাজার ১শত ২১জন ২য় ডোজ গ্রহণ করেছে আর সবাই সুস্থ রয়েছে।

গেল ২৪ ঘন্টায় বান্দরবান জেলায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ৫ জন। ফলে সনাক্তের হারের সংখ্যা দাঁড়িয়েছে ৩৮.৮১%। জেলায় করোনা আক্রান্ত হয়ে এই পর্যন্ত ৮ জনের মৃত্যু হয়েছে।

৩১ জুলাই, শনিবার বান্দরবানের সিভিল সার্জন ডাঃ অং সুই প্রু মারমা এই তথ্য নিশ্চিত করেন।

সিভিল সার্জন তথ্যমতে, জেলায় এই পর্যন্ত বান্দরবানে ৯ হাজার ৬ শত ২০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তার মধ্যে ৮ হাজার ৭শত ৭৮ জনের নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। এদের মধ্যে ১হাজার ৭শত ৩২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। ১হাজার ৩শত ২৩ জন করোনার চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠেছে। সর্বশেষ পাওয়া তথ্যমতে করোনায় মৃত্যু বরণ করেছেন ৮ জন।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.