ডঃ মানিক লাল দেওয়ান আর নেই


চিরন বিকাশ দেওয়ান, রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটি সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান ডঃ মানিক লাল দেওয়ান আর নেই, চলে গেলেন না ফেরার দেশে।

আজ বৃহস্পতিবার দুপুর ১১ টায় চট্টগ্রাম সার্জিস্কোপ হসপিটালে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বলে জানিয়েছেন তার কন্যা ঝুমা দেওয়ান।

ঝুমা দেওয়ান জানান, তার বাবা বুধবার হঠাৎ শ্বাসকষ্ট হচ্ছিল সে অবস্থায় রাঙামাটি সদর হাসপাতালে ভর্তি করে সেখানে অক্সিজেন সাপোর্ট দেওয়া হয়। পরে উন্নতি না হওয়ায় চট্রগ্রামের বেসরকারী ক্লিনিক সার্জিস্কোপ হসপিটালে ভর্তি করা হয়। সেখানে আজ ১১টায় ব্রেনস্ট্রোক করে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

তার সংক্ষিপ্ত জীবন চিত্র দেওয়া হলো, তিনি বাংলাদেশ ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের বহু বছর শিক্ষকতা করেছেন। তিনি ২০০২ থেকে ২০০৬ পর্যন্ত রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করে গেছেন।

পারিবারিক সূত্র জানায়, আগামীকাল শুক্রবার নিজ বাড়ী মাঝর বস্তি পারিবারিক শ্মশানে বৌদ্ধ ধর্মীয় রীতিমতে দাহক্রিয়া সম্পাদন করা হবে।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.