ব্যাটারী চালিত রিক্সার ধাক্কায় সাংবাদিক রাজেশ আহত


কে এম রাজীবঃ নগরীতে পুলিশের চোখ ফাঁকি দিয়ে এখনো সড়কে অবৈধ ভাবে চলাচল করছে ব্যাটরী চালিত রিক্সা। এতে করে দূর্ঘটনাও ঘটছে সড়কে। শত চেষ্টায়ও যেন রোধ করা সম্ভব হচ্ছে না এসব রিক্সা।

সোমবার (২৬ জুলাই) বিকাল ৪টায় নগরীর কোতোয়ালি থানাধীন মোমিন রোড এলাকায় দৈনিক যুগান্তর পত্রিকার সিনিয়র ফটো সাংবাদিক রাজেশ চক্রবর্তী মোটর সাইকেল চালিয়ে অফিসে যাওয়ার সময় পিছন থেকে ব্যাটারী চালিত রিক্সা ধাক্কা দিলে সে পড়ে গিয়ে আহত হয়। এসময় তাকে সহকর্মীরা হাসপাতালে নিয়ে চিকিৎসা করান।

আইনি বিধি নিষেধ অমান্য করে, পুলিশের এতো কড়াকড়ি নজর দারীতেও পুলিশের চোখ ফাঁকি দিয়ে সড়কে দাপিয়ে চলেছে ব্যাটারী চালিত রিক্সা। যার ফলে কোনো কোনো স্থানে দূর্ঘটনা ঘটছে। এতে করে আহত হচ্ছে যাত্রী পথচারী এমন কি চালক নিজেও। গতিরোধ নিয়ন্ত্রণ ক্ষমতা এবং চালকের অভিজ্ঞতা না থাকার কারণে এসব দূর্ঘটনার কারণ। প্রতিদিন চোখে পড়ে সড়কে চলাচলের সময় পুলিশ সদস্যরা এসব ব্যাটারী চালিত রিক্সা আটক করতে। তবুও যে এদের রোধ করা সম্ভব হচ্ছে না। যদি এসব ব্যাটারী চালিত রিক্সার গ্যারেজ গুলোতে অভিযান চালিয়ে বিদুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং উচ্ছেদ করা হয়, তাহলে এসব রোধ করা এবং বন্ধ হওয়ার সম্ভবনা থাকে। এতে করে ট্রাফিক পুলিশও এসব যন্ত্রনা থেকে মুক্তি পাবে।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.