আজিজনগরে ভ্রাম্যমান আদালতের অভিযান
মোঃ শহীদুল ইসলাম রানা, বান্দরবান জেলা প্রতিনিধি: বান্দরবান জেলার লামা উপজেলা আজিজনগর ইউনিয়নে করোনার সংক্রামন প্রতিরোধে জনসাধারণের সচেতনতায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। সরকার কতৃক জারিকৃত প্রজ্ঞাপণে বিধি নিষেধে যে সকল বিধিনিষেধ আরোপ করা হয়েছে তার আলোকে এ অভিযান পরিচালিত হচ্ছে। অভিযানে দোকানপাট খোলা রাখা, দোকানে মূল্য তালিকা যাচাই এবং বিধিনিষেধ অমান্য করায় আজিজনগর চাম্বি মফিজ বাজারের ইব্রাহিম এন্ড সন্স ফার্ণিচারের দোকান, চাম্বি মফিজ বাজারে নিশীথা বোডিং, ও বিধিনিষেধ অমান্য করে বোডিং – এ যাত্রী বা রুম ভাড়া দেওয়ার কারণে উভয়কে অর্থদন্ডে দন্ডিত করা হয়েছে।
২৬ জুলাই, সোমবার ১২.৩০ মিনিটের সময় মোহাম্মদ শাহজাহান সহকারী কমিশনার (ভূমি) লামা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
এসময় আজিজনগর চাম্বি মফিজ বাজারে আইন অমান্য করে দোকান খোলা রাখার কারণে ইব্রাহিম এন্ড সন্স ফার্ণিচার মালিককে ৫০০/- শত টাকা, নিশীথা বোডিং এর মালিক মোখলেছুর রহমান কে ৫০০০/- হাজার টাকা, বোডিং এ রুম ভাড়া নেওয়ার অপরাধে বিমল চাকমা কে ২০০/-মত টাকা এবং পথচারী ও মোটরসাইকেল আরহীসহ মাস্ক না পড়ায় মোট ৬৩০০/- ( ছয় হাজার তিন শত) টাকা অর্থদন্ড ২৬৯ ধারায় জরিমানা করে নগদ আদায় করা হয়েছে।