রাঙ্গামাটিতে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ১৯ জন
চিরন বিকাশ দেওয়ান, রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটিতে পি, সি, আর ল্যাবে ৭০ জনের করোনার নমুনা পরীক্ষায় ১৯ জনের করোনা পজিটিভ শনাক্ত।
আজ মঙ্গলবার (২০ জুলাই) রাঙ্গামাটি সিভিল সার্জন অফিস সূত্রে এই তথ্য পাওয়া যায়।
আক্রান্তের মধ্যে রাঙ্গামাটি সদর উপজেলায় ১৮ জন ও কাউখালী উপজেলায় ১ জন।
এপর্যন্ত নমুনা পরীক্ষা করা হয় ১৪৮০১ জনের তার মধ্যে পজিটিভ শনাক্ত ২২৫৪জন, সুস্থ হয়েছেন ১৭৭৭ জন এবং মৃত্যু বরণ করেছেন ২০ জন।
বর্তমানে করোনায় আক্রান্ত ৪৫৭ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।