রাঙ্গামাটিতে ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ৩১ জন
চিরন বিকাশ দেওয়ান, রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটিতে পি, সি, আর ল্যাবে ৮৭ জনের করোনার নমুনা পরীক্ষায় ৩১ জনের করোনা পজিটিভ শনাক্ত।
আজ বুধবার (১৪ জুলাই) রাঙ্গামাটি সিভিল সার্জন অফিস সূত্রে এই তথ্য পাওয়া যায়।
আক্রান্তের মধ্যে রাঙ্গামাটি সদর উপজেলায় ১৮ জন, কাপ্তাই উপজেলায় ৫ জন, লংগদু উপজেলায় ৫ জন, বিলাইছড়ি উপজেলায় ২ জন ও নানিয়াচর উপজেলায় ১ জন।
বর্তমানে করোনায় আক্রান্ত ৩৭৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।