রাঙ্গামাটিতে ২৪ ঘন্টায় ২৭ জন করোনা পজিটিভ শনাক্ত
চিরন বিকাশ দেওয়ান, রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটিতে পি, সি, আর ল্যাবে ৯৬ জনের করোনার নমুনা পরীক্ষায় ২৭ জনের করোনা পজিটিভ শনাক্ত।
আজ সোমবার (১২ জুলাই) রাঙ্গামাটি সিভিল সার্জন অফিস সূত্রে এই তথ্য পাওয়া যায়।
আক্রান্তের মধ্যে রাঙ্গামাটি সদর উপজেলায় ১১ জন, কাপ্তাই উপজেলায় ৯ জন, বিলাইছড়ি উপজেলায় ৩ জন, কাউখালী উপজেলায় ২ জন, জরাছড়ি উপজেলায় ১ জন ও রাজস্থলী উপজেলায় ১ জন।
বর্তমানে করোনায় আক্রান্ত ৩৪৬ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।